যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

8৮ য‘ঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) পার্থক্য করার দায়িত্ব কার? সন্দেহ নেই; নিশ্চয় এ বিষয়ের যারা পণ্ডিত ও বিজ্ঞ তাদেরকেই তা করতে হবে দু'টি কারণে £' ১। পৃথক না করলে য'ঈফকে সহীহ হিসাবে সাব্যস্ত হয়েছে মনে করে তার উপর আমল করলে রসূল (ু)-এর উপর মিথ্যারোপের ন্যায় বিপদেও পড়তে হতে পারে। - ২। অনুরূপভাবে কম দুর্বলকে বেশী দুর্বল হতে পৃথক করতে হবে, যাতে কোন ব্যক্তি ফযীলতের ক্ষেত্রেও বেশী দুর্বল হাদীসের উপর আমল করে উল্লেখিত একই বিপদে না পড়ে। কিন্তু এরূপ পার্থক্যকারী বিজ্ঞ আলেমদের সংখ্যা অতীব নগণ্য । দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে, যে কর্মটির ফযীলত বর্ণিত হয়েছে সে কর্মটির মূল থাকতে হবে। অর্থাৎ কর্মটি সহীহ দলীল দ্বারা সাব্যস্ত হতে হবে। অন্যথায় মূলহীন আমলের জন্য ফযীলতের ক্ষেত্রে কম দুর্বল হাদীসের উপরও আমল করা যাবেনা। উল্লেখ্য দুর্বল হাদীছ দ্বারা আলেমদের এক্যমতে কোন আমলই সাব্যস্ত হয় না । যদিও সেটি মুস্তাহাব হয়। অতএব আমলই যদি সাব্যস্ত না হয়ে থাকে, তাহলে আমল এবং ফযীলত উভয়টি যে হাদীসের মধ্যে একই সাথে বর্ণিত হয়েছে, সে হাদীছ দ্বারা কোন অবস্থাতেই ফযীলত সাব্যস্ত হতে পারে না। যদিও হাদীছটি কম দুর্বল হয়। কারণ এ ক্ষেত্রে মূলটি সহীহ দলীল দ্বারা সাব্যস্ত হচ্ছে না। তৃতীয় শর্তে বলা হয়েছে £ কম দুর্বল হাদীসের উপর ফযীলতের ক্ষেত্রে আমল করা যাবে, তবে এ বিশ্বাস রাখা যাবে না যে, রসূল ($¥ু) হতে সাব্যস্ত হয়েছে। কারণ হতে পারে তিনি দুর্বল কথাটি বলেননি। ফলে তাঁর উপর আমল করতে গিয়ে মিথ্যারোপ করার মত বিপদে পড়তে হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা! যখন নাবী (%)-এর হাদীছ ভেবে কম দুর্বল হাদীসের উপরও আমল করা যাবে না, তখন তার উপর কোন স্বার্থে আমল করবেন? এটি কী' ভেবে দেখার বিষয় নয়? এছাড়া সহীহ হাদীসের মধ্যে বর্ণিত ফযীলত সংক্রান্ত হাদীছগুলোর একচতুর্থাংশ হাদীসের উপর কী আমরা আমল করতে সক্ষম হয়েছি? সবিনয়ে এ প্রশ্নটি আপনাদের সমীপে রাখছি। | পাঠক ভাই ও বোনেরা! পরিতাপের বিষয় এই যে,' বর্তমান সমাজে রহুলোক জাল হাদীসের উপর আমল করছেন। অথচ যখন তাদেরকে বলা হচ্ছে, এসব হাদীসের উপর আমল করা না জায়েয । কারণ এগুলো জাল (বানোয়াট) তখন তারা উত্তরে বলছেন যে, ফযীলতের ক্ষেত্রে দুর্বল হাদীসের উপর আমল করা যায় অজ্ঞতা আমাদেরকে এমনভাবে ছেয়ে ফেলেছে যে, দুর্বল, খুবই দুর্বল ও জাল- এসবের মাঝে আমরা কোনরূপ পার্থক্য করতেই রাধী নই। জাল হাদীছ যে-হাদীছই নয় বরং তা রসূল (¥)-এর উপর মিথ্যারোপ তাও আমরা বুঝার চেষ্টা করি না।

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।