PES RSE PEE in Lf ESN dw) SS shay Oak ইসলাম মানুষের জন্য আল্লাহ প্রেরিত সর্বশেষ ও শাশ্বত জীবন বিধান । এতে মানব কল্যাণের যাবতীয় দিক বর্ণিত হয়েছে। ইসলামী জীবনাদর্শের মূল উৎস হ’ল আল্লাহ্র ‘জহি’ তথা পবিত্ৰ কুরআন ও ছহীহ হাদীছ। আল্লাহ তা'আলা নিজেই যিক্র তথা অহি-কে হেফাযত করবেন বলে ঘোষণা দিয়েছেন। যেমন তিনি বলেন, এ ৬) $3 ৬; ০ ৬} {০,৮৬ ‘নিশ্চয় আমরা যিক্র নাযিল করেছি এবং আমরাই তার হেফাযত করব’ (হিজর ৯)। এই ঘোষণা পূর্বেকার কোন এলাহী কিতাব সম্পর্কে তিনি দেননি। ফলে সেগুলির কোন অস্তিত্ব এখন পৃথিবীতে নেই। অনেকের ধারণা ‘যিক্র’ বলে আল্লাহ কেবল কুরআনের হেফাযতের দায়িত্ব নিয়েছেন, হাদীছের নেননি। একথা ঠিক নয়। কেননা আল্লাহ পাক অন্যত্র বলেন, $০] J7 ৮ ৬১ ১৯55১ ৩১০ ৬;,৯ ‘আমরা আপনার নিকটে ‘যিক্র’ নাযিল করেছি, যাতে আপনি লোকদের উদ্দেশ্যে নাযিলকৃত বিষয়গুলি তাদের নিকটে ব্যাখ্যা করে দেন এবং যাতে তারা চিন্তা-গবেষণা করে’ (নাহল-৪৪)। আর কুরআনের ব্যাখ্যাই হ’ল ‘হাদীছ’ যা রাসূল নিজ ইচ্ছা মোতাবেক বলতেন না, যতক্ষণ না ভার নিকটে ‘অহি' নাযিল হ'ত । যেমন আল্লাহ বলেন, 9 ১! +» 0] 624 ৪ 5৮2 L93 € >» ‘রাসূল তার ইচ্ছামত কিছু বলেন না, যতক্ষণ না তার নিকটে ‘অহি’ নাযিল হ’ত' (নাজম ৩-৪) । রাসূলুল্লাহ (সাঃ) বলেন, 4৮ এ.) ৩২ ৩59] 9! সা ‘জেনে রেখ! আমি কুরআন প্রাপ্ত হয়েছি ও তার ন্যায় আরেকটি বস্তু’ (আবুদাউদ, মিশকাত হা/১৬৩)। সে বস্তুটি নিঃসন্দেহে ‘হাদীছ’, যার অনুসরণ ব্যতীত কেউ মুমিন হ’তে পারবে না । যেমন আল্লাহ বলেন, ধনত = ৯ 5,৫ ৬ ৩১-৯ ১ ৩১১১ ১৬৯ ‘তোমার প্রভুর শপথ! তারা কখনোই মুমিন হ’তে পারবে না, যতক্ষণ না তারা তাদের য় বিষয়সমূহে তোমাকেই একমাত্র সমাধানকারী হিসাবে গ্রহণ করবে। অতঃপর তোমার দেওয়া ফায়ছালা সম্পর্কে তাদের মনে কোনরূপ দ্বিধা-সংকোচ বোধ করবে না এবং অবনত চিত্তে তা গ্রহণ করবে’ (নিসা ৬৫) । অনেকের ধারণা কেবল লেখনীর মাধ্যমেই হেফাযত হয়, স্মৃতির মাধ্যমে নয়। তাদের একথা ঠিক নয়। কেননা প্রাচীন পৃথিবীতে যখন কাগজ ছিল না, তখন শিলালিপি ইত্যাদি ছাড়াও প্রধান মাধ্যম ছিল মানুষের ‘স্মৃতি’। জাহেলী যুগে আরবদের স্মৃতিশক্তির প্রখরতা ছিল কিংবদস্তীর মত। যা আজকালকের মানুষ কল্পনাও করতে পারবে না। শেষনবীকে আরবে প্রেরণের পিছনে সেটাও অন্যতম কারণ হতে পারে। এরপরেও রাসূলের প্রত্যক্ষ নির্দেশে ও ব্যবস্থাপনায় ‘কুরআন’ লিপিবদ্ধ ও সন্নিবেশিত করা হয়েছে। হাদীছ লিখনের কাজও তাঁর নির্দেশে শুরু করা হয়। যদিও ব্যাপকহারে সবাইকে তিনি এ নির্দেশ দেননি । কেননা তাতে কুরআনের সঙ্গে হাদীছ মিলে যাবার সম্ভাবনা থেকে যেত ৷ রাসূলের মৃত্যুর পরে উক্ত সম্ভাবনা তিরোহিত হবার পর ছাহাবীগণ হাদীছ সংগ্রহ ও সংকলনে মনোনিবেশ করেন । খুলাফায়ে রাশেদীন হাদীছ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন । খলীফা ওমর বিন আবদুল আধীয (৯৯-১০১হিঃ) সর্বপ্রথম ব্যাপকহারে হাদীছ সংগঘহ, সংকলন ও প্রচার-প্রসারের নিমিত্ত রাষ্ট্রীয় ফরমান জারি করেন ও বিশেষজ্ঞ নিয়োগ করেন (বুখারী ১/২০)।
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।