যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

৪৩৬ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ₹_ আমি (আলবানী) বলছি $ তিনি হচ্ছেন মুহাম্মাদ ইবনু ইসহাক ইবনে ইব্রাহীম । তাকে তার দাদার দিকে নেসবাত করা হয়েছে। তিনি মিথ্যুক । তার সম্পর্কে একাধিকবার আলোচনা করা হয়েছে। হায়সামী (৩/২০৯) বলেন £ তিনি মাতরূক । (222) od SHAS Jad) od CUA pila) .£ 4A ৪৯৮ । যে ব্যক্তি সফরে রমাযান মাসে সওম রাখে সে মুকিম অবস্থায় ইফতার কারীর (যে সওম রাখে না) ন্যায় । fe - হাদীসটি মুনকার । এটি ইবনু মাজাহ্‌ (১/৫১১), হায়সাম ইবনু কুলায়েব “মুসনাদ” গ্রন্থে (২/২২) এবং যিয়া “আল-মুখতারা” খস্থে (১/৩০৫) উসামা ইবনু যায়েদ সূত্রে ইবনু শিহাব হতে, তিনি অবূ সালমা ইবনু আব্দির রহমান হতে, তিনি তার পিতা আব্দুর রহমান ইবনু আউফ (4) হতে মারফু' হিসাবে বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছি £ এ সনদটি দুৰ্বল দুটি কারণে ৪ ১। ইনকিতা‘ (সনদে বিচ্ছিন্নতা) । কারণ আবূ সালমা তার পিতা হতে শুনেননি, যেমনভাবে “ফাতহুল বারীর” মধ্যে এসেছে। ২। উসামা ইবনু যায়েদের হেফযে দুর্বলতা ছিল । নির্ভরযোগ্য বর্ণনাকারী তার বিরোধিতা করেছেন। তিনি হচ্ছেন ইবনু আবী যি’ব। তিনি এটিকে ইবনু শিহাব হতে মওকুফ হিসাবে বর্ণনা করেছেন। এটি নাসাঈ (১/৩১৬) এবং ফিরইয়াবী “আস-সিয়াম” গ্রন্থে (৪/৭০/১) তার থেকে বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। যার জন্য বাইহাকী “সুনান” গ্রস্থে (৪/২৪৪) বলেন $ হাদীসটি মওকুফ । তার সনদটিতে ইনকিতা' সংঘটিত হয়েছে এবং মার হিসাবে যেটি বর্ণনা করা হয়েছে, সেটির সনদটি দুর্বল । হ্যাঁ; আবূ কাতাদা আব্দুল্লাহ ইবনু ওয়াকিদ হাররানী হাদীসটি মারফু হিসাবে বৰ্ণনা করেছেন। কিন্তু এ আবূ কাতাদা মাতরূক। আর তার সূত্রে আরেক বর্ণনাকারী আছেন, তিনিও দুর্বল। এটি আল-খাতীব (১১/৩৮৩) উল্লেখ করেছেন। ' নাসাঈ ইবনু আবী যি’ব সূত্রে মওকুফ হিসাবেও বর্ণনা করেছেন। তার সনদটি সহীহ। এটি এ সিদ্ধান্তকেই সুদৃঢ় করছে যে, আব্দুর রহমান ইবনু আউফ হতে মারফ্‌* হিসাবে হাদীসটি ভুল। যিয়া উল্লেখ করেছেন যে, দারাকুতনী হাদীসটিকে আব্দুর রহমান হতে মওকুফ হিসাবে সহীহ বলেছেন।

— পৃষ্ঠা ৪৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।