যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

8৩০ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) তারপর আবু হানীফা (রহ:)-এর নিকট আসলাম এবং তাকে সংবাদ দিলাম। তিনি বললেন ঃ জানিনা তারা দু'জন কি বলেছেন। আমাকে আম্র ইবনু শু'য়ায়েব আন আবীহে আন জাদ্দেহি হাদীসটি শুনিয়েছেন £ নাবী ($্ট) ক্রয়-বিক্রয়ের সাথে শর্ত নিষিদ্ধ করেছেন। ক্রয়-বিক্রয় বাতিল এবং শর্তও বাতিল। ঃপর ইবনু আবী লায়লার নিকট আসলাম এবং তাকে সংবাদ দিলাম । তিনি বললেন ঃ£ জানিনা তারা দু'জন কি বলেছেন। আমাকে হিশাম ইবনু উরউয়া তার পিতা হতে হাদীস শুনিয়েছেন আর তিনি বর্ণনা করেছেন আয়েশা (%) হতে তিনি বলেন £ঃ আমাকে রসূল ($$) নির্দেশ দিয়েছেন যেন, আমি বারীরাকে ক্রয় করি, অতঃপর তাকে স্বাধীন (মুক্ত) করে দেই । ক্রয়-বিক্রয় বৈধ, তবে শর্তটি বাতিল। অতঃপর ইবনু শাবরুমার নিকট আসলাম, তাকে সংবাদ দিলাম । তিনি বললেন £ জানিনা তারা দু'জন কি বলেছেন। আমাকে মিস'য়ার ইবনু কিদাম মুহারিব ইবনু দিসার হতে হাদীস শুনিয়েছেন এবং তিনি জাবের (4%) হতে বর্ণনা করেছেন। জাবের বলেন £ঃ আমি নাবী ($্ন)-এর নিকট একটি উট বিক্রয় করলাম । তিনি শর্ত করলেন সেটিকে যেন আমি মদীনা পর্যন্ত বহন করে নিয়ে যায় । ক্রয়- বিক্ৰয় বৈধ, শৰ্তও বৈধ । আমি (আলবানী) বলছি £ঃ এতে কোন প্রশ্ন নেই, কারণ তার সনদের [আলোচ্য হাদীসের] কেন্দ্রবিন্দু হচ্ছেন ইবনু যাযান, তিনি খুবই দুর্বল । তার সম্পর্কে দারাকুতনী বলেন ঃ তিনি মাতরূক । তার শাইখ যুহালীকে আমরা চিনি না। এ মাধ্যমেই তাবারানী “মু‘জামুল আওসাত” গ্রন্থে (১/২৬৪/৪৫২১) উল্লেখ করেছেন। তার পরেও যদি হাদীসটির সনদ ইমাম আবু হানীফা (রহ:) পর্যন্ত সহীহ হয়। তবুও তার হাদীসটি সহীহ নয়, হাদীসের ক্ষেত্রে আবূ হানীফার অবস্থা নাজুক হওয়ার কারণে যেমনটি তার অবস্থা সম্পর্কে ৪৫৮ নং হাদীসের আলোচনায় জেনেছেন। ইবনু হাজার “বুলুগুল মারাম” (৩/২০) গ্রন্থে তার এ হাদীসটিকে এ কারণেই গারীব মনে করেছেন, নাবাবীও গারীব মনে করেছেন। . হাদীসটি বিভিন্ন সূত্রে আম্‌র ইবনু শুয়ায়েব আন আবীহে আন যাদ্দেহি হতে নিম্নের শব্দে নিরাপদ $ Ce 2 sd Od Sh OF elas Ale Bl Le Bl J) SO ‘রসূল (ন) বেচা-কেনার মধ্যে দু’ শর্তকে নিষিদ্ধ করেছেন।' এটি বর্ণনা করেছেন সুনান রচয়িতাগণ, তাহাবী ও অন্যরা । এটির তাখরীজ করা হয়েছে “ইরউয়াউল গালীল” গ্রন্থে (১৩০৫) ।

— পৃষ্ঠা ৪৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।