যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) 8২৯ হাদীসটি অন্য ভাষায় জাল সনদে বর্ণিত হয়েছে। যেটি পূর্বের হাদীসে উল্লেখ করা হয়েছে। (EX Ln OF 6) -£11\ 8৪৯১ তিনি ক্রুয়-বিক্রয়ের সাথে শর্ত করতে নিষ্ধে করেছেন। হাদীসটি নিতান্তই দুর্বল । শাইখুল ইসলাম “মাজমু‘য়াতুল ফাতাওয়া” গ্রন্থে (১৮/৬৩) বলেছেন £ হাদীসটি বাতিল। মুসলমানদের কোন কিতাবে নেই । বিচ্ছিন্ন কোন ঘটনা হতে বৰ্ণনা করা হয়ে থাকে । তিনি আরো বলেছেন (২৯/১৩২, ৩/৩২৬) £ আবু হানীফা (রহ:), ইবনু আবী লায়লা ও শুরায়েক হতে বর্ণিত কোন এক ঘটনার মধ্যে এটি বর্ণিত হয়েছে। একদল ফিকহের রচয়িতা তাদের ফিক্হ গ্রন্থে এটিকে উল্লেখ করেছেন। হাদীসের কোন গ্রন্থে এটি পাওয়া যায় না। এটিকে ইমাম আহমাদ ও অন্যান্য আলেম্গণও অস্বীকার করেছেন। তারা উল্লেখ করেছেন যে, এটিকে চেনা যায় না এবং এটি সহীহ হাদীসের সাথে সাংঘর্ষিক । আলেমগণ একমত পোষণ করেছেন যে, শর্ত করা পণ্যের মধ্যের একটি গুণাবলী ৷ যেমন শর্ত করা হলো যে, দাসকে লেখক বা কর্মকার হতে হবে বা লক্না কাপড় হতে হবে বা যমীনের পরিমাণ ... ইত্যাদি সহীহ শর্ত । এটি মদীনা মুনাওয়ারাতে কোন কোন ছাত্রের কাছে মুশকিল হয়ে দাঁড়ায় । সে উল্লেখ করে যে, হাকিম “উলূমুল হাদীস” গ্রন্থে (পৃ: ১২৮) তার সনদে আব্দুল্লাহ ইবনু আইউব ইবনে যাযান আয-যারীর হতে, তিনি মুহাম্মাদ ইবনু সুলায়মান যুহালী হতে এবং তিনি আব্দুল ওয়ারেস ইবনু সাঈদ হতে বর্ণনা করেছেন। তিনি বলেন $ আমি মঙ্কায় আসলাম, সেখানে আবূ হানীফা (রহ:), ইবনু আবী লায়লা এবং ইবনু শাবরুমাকে পেলাম। আমি আবূ হানীফাকে জিজ্ঞাসা করলাম, আপনি সেই ব্যক্তি সম্পর্কে কি বলেন যে কিছু বিক্রয় করল এবং তার সাথে কোন শর্ত করল? উত্তরে বললেন ৪ ক্রয়-বিক্রয় বাতিল এবং শর্তটিও বাতিল । অতঃপর ইবনু আবী লায়লার নিকট আসলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম? তিনি বললেন ৪ ক্রয়-বিক্রয় বৈধ, শর্তটি বাতিল । অতঃপর ইবনু শাবরুমার নিকট আসলাম এবং তাকেও জিজ্ঞাসা করলাম? তিনি বললেন ৪ ক্রয়-বিক্রয় বৈধ, শর্তও বৈধ। আমি বললাম ঃ সুবহানাল্লাহ! ইরাকের তিন ফোকাহা একই মাসআলাতে মতভেদ করলেন! "২৮
— পৃষ্ঠা ৪৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।