যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

8১৮ য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ১। প্রথমটিতে মুহাম্মাদ ইবনু মায়মূন রয়েছেন। তিনি হচ্ছেন ইবনু আতা বাসরী । দারাকুতনী এবং অন্যরা তার সম্পর্কে বলেন ৪ তিনি মাতরূক। ফাল্লাস ও অন্যরা বলেন £ তিনি মিথ্যুক ছিলেন। ২। দ্বিতীয়টিতে দাউদ ইবনু মুহাব্বার রয়েছেন। তিনিও মিথ্যার দোষে দোধী। তার সূত্রেই উকায়লী “আয-যুয়াফা” গ্রন্থে (৩৫৮) হাদীসটি বর্ণনা করে বলেছেন ঃ (সনদের এক বর্ণনাকারী) উকবা বর্ণনা কারার ক্ষেত্রে মাজহুল। তার হাদীস মুনকার, মাহফ্য নয়। তাকে এ হাদীসের মাধ্যমেই চেনা যায়। তার মত দুর্বল ব্যক্তি ছাড়া কেউ তার মুতাবা‘য়াত করেননি । বাইহাঝ্ীর “আশ-শুয়াব” গ্রন্থের উদ্ধৃতিতে সুয়ূতী “জামে‘উস সাগীর” গ্রন্থে আনাস (4%) হতে হাদীসটি উল্লেখ করেছেন। মানাবী তার সমালোচনা করে বলেছেন ঃ তাতে মুহাম্মাদ ইবনু ইউনুস কুরাশী রয়েছেন। তিনি হচ্ছেন কুদায়মী। তাকে ইবনু আদী হাদীস জাল করার দোষে দোষী করেছেন। ইবনু হিব্বান বলেছেন ঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে হাদীস জাল করতেন । যাহাবী “আয-ফযু'য়াফা” গ্রন্থে বলেছেন £ আমার নিকট তার অবস্থা সুস্পষ্ট হয়ে গেছে। | EH 13 0g SLM EL) sl STAY Li CL) VN SGD oil 3h Hd CTA oi 15 Cag Sd EB Lf UG CfA (EG sf 8 OT AY 14 CA ৪৭৬। যে ব্যক্তি এক চতুর্থাংশ কুরআন পাঠ করবে, তাকে এক চতুর্থাংশ নবুওয়াত দেয়া হবে। যে এক তৃতীয়াংশ কুরআন পাঠ করবে, তাকে এক নবুওয়াত দেয়া হবে। যে দুই তৃতীয়াংশ কুরআন পাঠ করবে, তাকে দুই তৃতীয়াংশ নবুওয়াত দেয়া হবে এবং যে সম্পূর্ণ কুরআন পাঠ করবে, তাকে সম্পূর্ণ নবুওয়াত দেয়া হবে। হাদীসটি জাল । এটি আবূ বাক্র আজুরী “আদাবু হামালাতীল কুরআন” গ্রন্থে (পাতা: ১৩৫) মাসলামা ইবনু আলী সূত্রে যায়েদ ইবনু ওয়াকেদ হতে ...বর্ণনা করেছেন। মাসলামা ইবনু ‘আলী মিথ্যার দোষে দোষী । ইবনুল জাওযী হাদীসটি তার “আল-মাওযূ‘'আত” (১/২৫২) গ্রন্থে এক চতুৰ্থাংশ বাক্যটি বাদ দিয়ে উল্লেখ করে বলেছেনঃ এটি সহীহ্‌ নয়। বর্ণনাকারী বিশ্র ইবনু নুমায়ের মাতরূক। ইয়াহ্‌ইয়া ইবনু মা‘ঈন বলেন ঃ তিনি মিথ্যুক ।

— পৃষ্ঠা ৪২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।