যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) 8০৭ হত্যা করেন। ঘটনা উসমান ()-এর নিকট পৌঁছলে তিনি এ বিষয়ে সকলের সাথে পরামর্শ করেন। যাতে তারা সকলে তাকে কিসাস হিসাবে হত্যার সিদ্ধান্ত দেন। কিন্তু লোকদের মাঝে বেশী হউ্গোল দেখা দিলে, তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। যার ফলে দু'ব্যক্তি এবং এক মেয়ের দিয়াত দেয়া হয়। এটি তাহাবী “শারহু মা‘য়ানীল আসার” গ্রন্থে (২/১১১) সাঈদ ইবনুল মুসাইয়্যাব হতে বর্ণনা করেছেন। যার সনদে আব্দুল্লাহ ইবনু সালেহ রয়েছেন। তার মধ্যে দুর্বলতা রয়েছে। কিন্তু ইবনু সা‘দ “আত-তাবাকাত"” গ্রন্থে (৩/১/২৫৬-২৫৮) অন্য সূত্রে সহীহ সনদে সাঈদ হতে বর্ণনা করেছেন । যার বাহ্যিকতা প্রমাণ করছে যে, এটি মুরসাল। কারণ উমার (4%) কে হত্যা করার সময় সে (সা‘ঈদ) ছিল ছোট । তার বয়স তখন নয় বছরেরও কম । যার বয়স এত কম সে কীভাবে এরূপ সংবাদ শিক্ষা নিতে পারে? যাই হোক যিম্মী হত্যার দায়ে তাকে হত্যার সিদ্ধান্ত হয়েছিল ঘটনাটি এমন নয়। কারণ তিনি যুফায়না নাসরানীর সাথে আরো দু'জন মুসলমানকে হত্যা করেন। আবু লৃলূয়ার মেয়ে এবং হুরমুযানকে ৷ হুরমুযান ছিল একজন মুসলিম, যেমনভাবে বাইহাৰবীর বর্ণনায় এসেছে। অতএব তাকে হত্যার সিদ্ধান্ত নেয়া হয়েছিল দু'জন মুসলিমকে হত্যার জন্যে । সেই নাসরানীকে হত্যার দায়ে নয়। আলী (%%) হতে যে আসারটি এসেছে; সেটি উমার ()-এর আসারের ন্যায়। তাতে মাকতূলের [নিহতের] ভাই হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছিলেন... । এটির সনদটি দুর্বল । যায়লা‘ঈ (৪/৩৩৭) এবং অন্যরা এটিকে দুর্বল আখ্যা দিয়েছেন। তার আসারটির সমস্যায় বলেছেন £ঃ তাতে হুসাইন ইবনু মায়মূন রয়েছেন। তার সম্পর্কে আবূ হাতিম বলেন ঃ তিনি হাদীসের ক্ষেত্রে শক্তশালী নন। বুখারী তাকে দুর্বলদের মধ্যে উল্লেখ করেছেন। এটির সনদে আরো রয়েছেন কায়স ইবনু রাবী‘, তিনিও দুর্বল । তার পরেও এটি সহীহ হাদীস বিরোধী, যেটি পূর্বে আলোচিত হয়েছে। (SEL Gal Ud) £1) ৪৬১ । নারীরা হচ্ছে খেলনার পাত্র, অতএব তোমরা তাদের বাছাই করে নাও । হাদীসটি মুনকার । এটি হাকিম তার “আত-তারীখ” গ্রন্থে এবং তার থেকে দাইলামী মু'য়াল্সাক হিসাবে (৩/১১০) ইবনু লাহী'‘য়ার সুত্রে আহওয়াস ইবনু হাকীম হতে...মারফ্‌' হিসাবে বর্ণনা করেছেন। সুয়ৃতী “আল-লাআলী” গ্রন্থে (২/১৮৯) হাদীসটি অনুরূপ অর্থে আলী ()- এর হাদীসের শাহেদ হিসাবে উল্লেখ করেছেন।

— পৃষ্ঠা ৪১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।