যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) 8৪০৩ তিনি (ইমাম মুসলিম) আব্দুল্লাহ ইবনুল মুবারাক হতে বর্ণনা করেছেন, তিনি বলেন $ আমি সুফিয়ান সাওরীকে বললাম £ আব্বাদ ইবনু কাসীরের সততা ও পরহেজগারিতার অবস্থা সম্পর্কে আপনি জানেন। কিন্তু তিনি যখনই হাদীস বর্ণনা করেছেন, মহা সমস্যা নিয়ে এসেছেন। অতঃপর আপনি মতামত দিয়েছেন যে, আমি যেন লোকদেরকে বলি তোমরা তার থেকে গ্রহণ করো না? সুফিয়ান বললেন ঃ হ্যাঁ । আব্দুল্লাহ বললেন ৪ আমি যখন কোন মজলিসে থাকতাম এবং সেখানে আব্বাদ সম্পর্কে আলোচনা হতো, তখন তার ধার্মিকতার বিষয়ে প্রশংসা করতাম এবং বলতাম তার থেকে তোমরা গ্রহণ করো না। আমি (আলাবনী) বলছি £ এটিই হচ্ছে হক ও ইনসাফ ভিত্তিক কথা। এর উপরই আসমান ও যমীন প্রতিষ্ঠিত । ফিকহের পাণ্ডিত্য এক জিনিস আর হাদীস বহন ও তার হেফয করা হচ্ছে অন্য জিনিস । প্রতিটি বিষয়ের জন্যেই রয়েছে বিশেষ বিশেষ পণ্ডিতগণ। কোন সন্দেহ নেই ফিকহের বিদ্যায় এবং তার বুঝোের ক্ষেত্রে তার (আবু হানীফার) মর্যাদা সুউচচ । এ কারণেই ইমাম শাফে'ঈ বলেছেন ঃ ‘ফিকহের ক্ষেত্রে মানুষ আবু হানীফার মুখাপেক্ষী ৷’ তবে তার কোন কোন গোঁড়া ভক্তদের আল্লাহকে ভয় করা উচিত । যারা ইমাম দারাকুতনীকে আক্রমণ করে থাকেন, ইমাম আবু হানীফা (রহ:) সম্পর্কে হাদীসের ক্ষেত্রে দুর্বল এ কথা বলার কারণে । কারণ তিনি এরূপ মন্তব্যকারী একা নন। তার সাথে রয়েছেন বড় বড় বিজ্ঞ মুহাদ্দিসসণও যেমনভাবে আপনারা জেনেছেন। আলোচ্য হাদীসটি ইবনুল জাওযী তার “আল-মাওযূ'আত"” গ্রন্থে (৩/১২৭) প্রথম সূত্রে উল্লেখ করে বলেছেন, দারাকুতনী বলেন ঃ হাদীসটি বাতিল, এটির কোন ভিত্তি নেই । আবু কুরয হচ্ছেন আব্ুল্লাহ ইবনু কুরয; তিনি মাতরূক। সুয়ুতী “আল- লাআলী” গ্রন্থে (২/১৮৯) তার বক্তব্যকে সমর্থন করেছেন। সম্ভবত সহীহ্‌ হাদীসের সাথে এ হাদীসটির বিরোধ হওয়ার কারণে। রসূল (ন) বলেছেন £ ‘আহলে কিতাবদ্বয়ের দিয়াত মুসলমানদের দিয়াতের অর্ধেক, তারা হচ্ছে ইয়াহুদ ও নাসারা৷' এ হাদীসটি ইমাম আহমাদ (নং ৬৬৯২-৫৭১৬), ইবনু আবী শায়বা “আল- মুসান্নাফ” খসে (১১/২৬/২) এবং সুনানের রচয়িতাগণ বর্ণনা করেছেন। দারাকুতনী এবং বাইহাঝীও বর্ণনা করেছেন। হাদীসটিকে তিরমিযী হাসান আখ্যা দিয়েছেন এবং ইবনু খুযায়মা বলেছেন ৪ সহীহ; যেমনিভাবে হাফিয ইবনু হাজার “বুলুগুল মারাম” গ্রহ্থে (৩/৩৪২-সুবুলুস সলাম সহ) বলেছেন। আমার নিকটেও এ হাদীসটির সনদ হাসান। আর এ কারণেই সুয়ৃতীর উচিত ছিল আলোচ্য হাদীসটিকে “জামে‘উস সাগীর” গ্রন্থে উল্লেখ না করা।

— পৃষ্ঠা ৪০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।