৩৯৮ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ২। মুহাম্মাদ ইবনু মারযূক; যদিও ইমাম মুসলিম তার থেকে বর্ণনা করেছেন তবুও তার মধ্যে লাইয়েনুন (দুর্বলতা) রয়েছে; যেমনভাবে ইবনু আদী বলেছেন। ৩। ঈযাজী; সার্ম‘আনী তাকে উল্লেখ করেছেন। অতঃপর তার সম্পর্কে ভাল মন্দ কিছুই বলেননি । (pla 43 rad 2) 0A ৪৫৮ । যিম্মীর দিয়াত হচ্ছে মুসলিম ব্যক্তির দিয়াত। হাদীসটি মুনকার এটি তাবারানী “মু‘'জামুল আওসাত” গ্রন্থে (১/৪৫-৪৬/৭৮০), দারাকুতনী তার “সুনান” গ্রন্থে (পৃ: ৩৪৩, ৩৪৯) এবং বাইহাকী (৮/১০২) আবূ কুরয আল- সূত্রে নাফে* হতে ...বর্ণনা করেছেন। দারাকুতনী তাকে দুর্বল আখ্যা দিয়েছেন এ ভাষায় ্ হাদীসটি নাফে‘ হতে আবূ কুরয ছাড়া অন্য কেউ মারফ্* হিসাবে বর্ণনা করেননি । তিনি মাতরূক। তার নাম আব্দুল্লাহ ইবনু আব্দিল মালেক ফেহরী । যাহাবী “আল-মীযান” গ্রন্থে তার জীবনীর মধ্যে বলেছেন ৪ তার এ হাদীসটি সর্বাপেক্ষা বেশী মুনকার ৷ অতঃপর দারাকুতনী হাদীসটি উসামা ইবনু যায়েদ হতে বর্ণনা করেছেন। তার সমস্যা হিসাবে বলেছেন ৪ তাতে উসমান ইবনু আব্দির রহমান ওক্কাসী রয়েছেন; তিনি মাতরূকুল হাদীস । আমি (আলবানী) বলছি ঃ বরং তিনি মিথ্যার দোষে দোষী । অতঃপর হাদীসটি ইবনু আব্বাস (4%) হতে বাইহাৰ্নী বর্ণনা করেছেন এবং তার সমস্যা হিসাবে বলেছেন ৪ তাতে হাসান ইবনু আম্মারা রয়েছেন; তিনি মাতরূক । তার দ্বারা দলীল গ্রহণ করা যায় না। তিনি আরো একটি সূত্র হতে বর্ণনা করেছেন । যার মধ্যে আবূ সাঈদ বাক্কাল রয়েছেন। বাইহাকী বলেন ঃ তার দ্বারা দলীল গ্রহণ করা যায় না। যায়লা*ঈ (৪/৩৩৬) বলেন ৪ তার মধ্যে লাইয়েনুন (দুর্বলতা) রয়েছে। হাদীসটি রাফেয়ী* তার “হাদীস” গ্রন্থে (২/১৯) আবূ হুরাইরাহ্ (4) হতে বৰ্ণনা করেছেন। এ সনদে বারাকা ইবনু মুহাম্মাদ আনসারী রয়েছেন, তিনি হালাবী। তার সম্পর্কে দারাকুতনী বলেন ঃ তিনি হাদীস জাল করতেন।
— পৃষ্ঠা ৪০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।