৩৯২ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) হাদীসটি হাফিয কাসেম ইবনু হাফিয ইবনে আসাকির “আল-আরবান্ডন গ্রস্থে (১১/১) আবু রাজা হতেই দু’টি সূত্রে উল্লেখ করে বলেছেন £ এটিতে বিরূপ, মন্তব্য রয়েছে । আমি আমার পিতা হতে শুনেছি তিনি তাকে দুর্বল আখ্যা দিয়েছেন। ইবনুল জাওযী দারাকুতনীর বর্ণনায় ইবনু উমার (4%) হতে উল্লেখ করেছেন যার সনদে ইসমাঈল ইবনু ইয়াহ্ইয়া রয়েছেন। অতঃপর তাকে ইবনুল জাওষী মিথ্যুক বলেছেন। তিনি “আল-মাজরূহীন” গ্রস্থে (১/১৯৯) ইবনু হিব্বানের বর্ণনা থেকেও বাধী'* আবীল খালীল সূত্রে মুহাম্মাদ ইবনু ওয়া্সে' এবং সাবেত ইবনু আবান ' থেকে...আনাস (4%) হতে মারফু* হিসাবে উল্লেখ করেছেন। আমি সাবেত ইবনু আবানকে চিনি না। ইবনুল জওযী বলেন £$ বাযী' মাতরূক । আমি (আলবানী) বলছি ৪ যাহাবী তার জীবনীতে বলেছেন ঃ$ তিনি মিথ্যার দোষে দোষী । ইবনু হিব্বান বলেন ঃ$ তিনি নির্ভরশীলদের উদ্ধৃতিতে কতিপয় বানোয়াট হাদীস এনেছেন, তিনি যেন তা ইচ্ছাকৃতই করেছেন । তিনি “আয-যু‘য়াফা” গ্রন্থে বলেন ঃ তিনি মতারক । হাফিয ইবনু হাজারের “লিসানুল মীযান” গ্রন্থে এসেছে, দারাকুতনী বলেন ঃ তিনি যা কিছু বৰ্ণনা করেছেন তা বাতিল। হাকিম বলেন ঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে কতিপয় জাল হাদীস বর্ণনা করেছেন। সুয়ৃতী ইবনুল জাওযীর সমালোচনা করেছেন। অতঃপর আনাস (ঞ)-এর হাদীসের অন্য একটি সূত্র উল্লেখ করেছেন। যার সনদে মিথ্যার দোষে দোষী বর্ণনাকারী রয়েছে। অনুরূপভাবে ইবনু উমার (&)-এর হাদীসের আরো একটি সূত্র ওয়ালীদ ইবনু মারওয়ানের বর্ণনায় উল্লেখ করেছেন। এ ওয়ালীদ মাজহুল, যেমনভাবে ইবনু আবী হাতিম (8/২/১৮) বলেছেন। যাহাবী এবং আসকালানীও একই কথা বলেছেন। এছাড়া তার সনদের মধ্যে রয়েছে ইনকিতা* (বিচ্ছিননতা)। সুয়তী স্বপ্নের মাধ্যমে এ হাদীসটি সম্পর্কে নাবী ($)-কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন £ এটি আমার থেকেই, আমিই এটি বলেছি! আলেমদের নিকট স্বপন দারা শারী'য়াতের কোন হুকুম সাব্যস্ত হয় না। নাবী ($%)-এর হাদীসও সাব্যস্ত হয় না। মোটকথা হাদীসটিকে কোন সূত্র দ্বারাই দলীল হিসাবে গ্রহণ করা যায় না ' কারণ এটির একটি অন্যটির চেয়ে বেশী দুর্বল ৷
— পৃষ্ঠা ৩৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।