য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ৩৯১ #009 42 ULL 4 BG ALLh Ak pod Al oF AL C2) to) (ELE 9 AY CLs cS dil olbol alg ৪৫১। যে ব্যক্তির কাছে আল্লাহ নিকট হতে এমন কিছু পৌঁছবে যাতে ফযীলত রয়েছে। অতঃপর সে তাকে ঈমানের সাথে সাওয়াব অর্জনের আশায় গ্রহণ করবে, আল্লাহ তাকে তাই দান করবেন । যদিও সেটি সেরূপ নাও হয়। হাদীসটি জাল । এটি হাসান ইবনু আরাফা তার “জুযউ” গ্রন্থে (১/১০০), ইবনুল আবার তার “আল-মু‘জাম” গ্রন্থে (পৃ: ২৮১), আবূ মুহাম্মাদ খাল্লাল “ফাযলু রাজাব” গ্রন্থে (১৫/১-২), আল-খাতীব (৮/২৯৬) এবং মুহাম্মাদ ইবনু তুলুন “আল-আরবা‘উন” গ্রন্থে (২/১৫) ফুরাত ইবনু সালমান এবং ঈসা ইবনু কাসীর সূত্রে আবূ রাজা হতে বৰ্ণনা করেছেন। এ সূত্রেই ইবনুল জাওযী তার “মাওযূ‘আত” গ্রন্থে (১/২৫৮) উল্লেখ করেছেন, অতঃপর বলেছেন ঃ এটি সহীহ নয় । আবূ রাজা মিথ্যুক ৷ সুয়তী “আল-লাআলী” গ্রস্থে (১/২১৪) তা সমর্থন করেছেন। তিনি আরো বলেছেন £ঃ আমি এ আবূ রাজাকে চিনি না। হাফিয সাখাবীও “আল-মাকাসিদ” গ্রন্থে (পৃ: ১৯১) স্পষ্ট করে বলেছেন ঃ তাকে চেনা যায় না। তার “আল-কাওলুল বাদী” গ্রন্থেও (পৃ: ১৯৭) তিনি অনুরূপ কথাই বলেছেন। : এঁতিহাসিক ইবনু তুলুন বলেছেন £ সনদটি ভাল । আবূ রাজা হচ্ছেন মুহরেয ইবনু আব্দিল্লাহ জাযারী হিশামের দাস, তিনি নির্ভরযোগ্য । এছাড়া হাদীসটির বিভিন্ন সূত্র এবং শাহেদ রয়েছে। তার এ বক্তব্য এ বিদ্যার নীতি হতে খুবই দূরবর্তী কথা । কারণ যদি ধরে ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেছেন। কারণ তিনি আন্ আন্ করে বর্ণনা করেছেন৷ কীভাবে সনদটি ভাল? [মুদাল্লিসের ব্যাখ্যা দেখুন (৫৭) পৃষ্ঠায়] । আবু রাজাই যে মুহরেয এটি দূরবর্তী কথা বিভিন্ন কারণে । যার একটি হচ্ছে এই যে, তারা তার জীবনীতে উল্লেখ করেছেন তার শায়খের মধ্যে একজন হচ্ছেন ফুরাত ইবনু সালমান। বাস্তবে এ সনদে তার উল্টা । ফুরাত হচ্ছেন তার (আবূ রাজা) থেকে হাদীসটি বর্ণনাকারী ।
— পৃষ্ঠা ৩৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।