৩৮২ য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) এ হাদীসটির একটি আসল আছে, তবে এ ভাষায় 8৪ 19, ০94 0 1”? ‘514 ০&৯ _4| “সেই জাতি পরিত্রাণ পাবে না যারা তাদের নেতৃত্বের আসনে বসিয়েছে নারীকে ।” এটি ইমাম বুখারী, হাকিম ও আহমাদ বর্ণনা করেছেন। এটিই হচ্ছে আসল হাদীস । কিন্তু আলোচ্য হাদীসটি যে ভাষায় এসেছে সেটি দুর্বল । তার বর্ণনাকারী দুর্বল হওয়ার কারণে । | তার অর্থও আমভাবে সহীহ নয়। কারণ হিসাবে হুদায়বিয়ার সন্ধির সময়ের ঘটনা দ্রষ্টব্য। (ge 1 LS ARTA Aad pl ASE A Ys Cr) -£YV ৪৩৭ । যে ব্যক্তির তিনটি সন্তান ভূমিষ্ট হলো অতঃপর সে তাদের একজনেরও মুহাম্মাদ নামে নাম রাখল না, সে মুর্খ হয়ে গেছে (বা অত্যাচার করেছে)। হাদীসটি জাল। তাবারানী “মু‘জামুল কাবীর” গ্রন্থে (১০৮-১০৯) বলেন ৪ আমাদের নিকট হাদীসটি আহমাদ ইবনু নাযর আসকারী বর্ণনা করেছেন এবং তিনি আবু খায়সামা মুস‘আব ইবনু সাঈদ হতে ...বৰ্ণনা করেছেন। এ মু্স‘আবের সূত্রে হাদীসটি হারিস ইবনু আবী উসামা তার “মুসনাদ” গ্রন্থে (১৯৯-২০০) এবং ইবনু আদী (২/২৮০) বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছি £ঃ এ সনদটি নিতান্তই দুৰ্বল । এ মু্স‘আব সম্পর্কে ইবনু আদী বলেন ঃ তিনি নির্ভরশীলদের সূত্রে মুনকার হাদীস বর্ণনা করেছেন। তিনি (ইবনু আদী) সেগুলো হতে তার তিনটি হাদীস উল্লেখ করেছেন। যাহাবী সেগুলো সম্পর্কে পরক্ষণেই বলেছেন ৪ এগুলো কতিপয় মুনকার এবং বিপদ । অতঃপর ইবনু আদী বলেন ঃ তার বর্ণনাগুলোতে দুর্বলতা সুস্পষ্ট । সালেহ যাযারা বলেন £ মু্স'আব অন্ধ শাইখ, কি বলেন তিনি তা জানেন না। এটির সনদে লায়স ইবনু আবূ সুলায়েম রয়েছেন। তিনি সকলের এক্যমতে দুর্বল । ইবনু আবী হাতিম (৩/২/১৭৮) বলেন $ তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। হাদীসটি ইবনুল জাওযী “আল-মাওযূ‘আত” গ্রন্থে (১/১৫৪) ইবনু আদীর বর্ণনা হতে উল্লেখ করে বলেছেন ৪ হাদীসটি মুসা লাইস হতে এককভাবে বর্ণনা করেছেন। লাইসকে আহমাদ ও অন্যরা মাতরূক হিসাবে চিহ্নিত করেছেন। ইবনু হিব্বান বলেন ৪ তার শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। তিনি সনদকে পাল্টিয়ে ফেলতেন এবং মুরসালগুলোকে মারর্ফ' করে ফেলতেন। সুয়ুতী লাইস সম্পর্কে “আল-লাআলী” গ্রন্থে (১/১০১-১০২) যা বলেছেন তা সঠিক নয়। কারণ তার দুর্বল হওয়ার বিষয়টি সুস্পষ্ট । সেটি হচ্ছে মস্তিষ্ক বিকৃতি ঘটা ৷
— পৃষ্ঠা ৩৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।