য'ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ৩৮১ অতঃপর উকায়লী বলেন ঃ মুহাম্মাদ ইবনু সুলায়মান হিশাম হতে এমন সব বাতিল হাদীস বর্ণনা করেছেন যেগুলোর কোন ভিত্তি নেই। এটি সেগুলোর একটি । ইবনু আদী বলেন ৪ এ হাদীসটি হিশাম হতে দুর্বল ব্যক্তি ছাড়া অন্য কেউ বর্ণনা করেননি । এ হাদীসটি হিশাম হতে খালেদ ইবনু ওয়ালীদ মাখযূমী বর্ণনা করেছেন। তিনি ইবনু আবী কারীমা হতেও বেশী দুর্বল। সুয়ৃতী অভ্যাসগতভাবে “আল-লাআলী” গ্রস্থে (২/১৭৪) তার (ইবনুল জাওযীর) সমালোচনা করে বলেছেন ঃ হিশাম হতে এটির আরো দু'টি সূত্র রয়েছে এবং আবু বাক্রার হাদীস হতে একটি শাহেদ আছে। কিন্তু একটি সূত্রে খালাফ ইবনু মুহাম্মাদ ইবনে ইসমা'ঈল রয়েছেন। তিনি সাকেতুল হাদীস (তার হাদীস নিক্ষিপ্ত)। যেরূপ হাকিম হতে ৪২২ নং হাদীসে এসেছে। অন্যটিতে আইউব বুখতারী রয়েছেন। তার নাম ওয়াহাব ইবনু ওয়াহাব যিনি প্রসিদ্ধ জালকারী । আর শাহেদটি দুর্বল হওয়া সত্বেও আলোচ্য হাদীসটির ভাষা বিরোধী । সেটি আগত হাদীসটি । | এছাড়া আরো একটি শাহেদ তার নিকট হতে ছুটে গেছে। যেটিকে ইবনু আসাকির (৫/৩২৭/২) জাবের (4%)-এর হাদীস হতে বর্ণনা করেছেন। তাতে একদল অপরিচিত বর্ণনাকারী রয়েছেন। (fll col C2 JN aR) EY ৪৩৬ । পুরুষরা যখন মহিলাদের অনুসরণ করবে, তখন তারা ধ্বংস হয়ে যাবে। হাদীসটি দুর্বল । এটি ইবনু আদী (১/৩৮), আবু নু'য়াইম “আখবারু আসবাহান” গ্রস্থে (২/৩৪), ইবনু মাসী “যুজউল আনসারী” গ্রন্থের শেষে (১/১১), হাকিম (8/২৯১) এবং আহমাদ (৫/8৪৫) আবূ বাকরার সূত্রে বাক্কার ইবনু আব্দিল আযীয ইবনে আবী বাকরা তার পিতা হতে, তার পিতা আবূ বাকরা হতে বর্ণনা করেছেন। হাকিম বলেন ৪ সনদটি সহীহ্ । আর যাহাবী তাকে সমর্থন করেছেন। আমি (আলবানী) বলছি £ এটি যাহাবীর একটি ভুল । তিনি “আল-মীযান” গ্রন্থে এ বাক্কারের জীবনীতে উল্লেখ করেছেন, ইবনু মা‘ঈন বলেন $ তিনি কিছুই না। ইবনু আদী বলেন ঃ তিনি সেই সব দুর্বলদের অন্তর্ভুক্ত যাদের হাদীস লিখা যায়। তিনি “আয-যু‘য়াফা” গ্রন্থে বলেছেন ঃ তিনি দুর্বল । তাকে ইবনু আদী চালিয়ে দিয়েছেন। ২৫
— পৃষ্ঠা ৩৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।