৩৮০ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) একটু দৃষ্টি দাও তোমাদের আলো হতে কিছু গ্রহণ করি}(সূরা হাদীদ: ১৩) । মু'মিনরা বলবে ৪ {হে আমাদের প্রতিপালক আমাদের নুরকে পরিপূর্ণ করে দাও} (আত-তাহরীম:৮) ৷ তখন কেউ কাউকেই স্মরণ করবে না। হাদীসটি জাল। এটি তাবারানী (৩/১১৫/১) ইসমাঈল ইবনু ঈসা আত্তার সূত্রে ইসহাক ইবনু বিশর আবু হুযাইফা হতে ...বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছি £ এ ইসহাক মিথ্যুক । হায়সামী “আল-মাজমা‘” গ্রন্থে (১০/৩৫৯) তাবারানীর বর্ণনা হতে হাদীসটি উল্লেখ করে বলেন ঃ তিনি মাতরূক ৷ (AS 5A cb ) tivo ৪৩৫ । নারীর আনুগত্য করা হচ্ছে লজ্জিত হওয়ার নামান্তর । হাদীসটি জাল । এটি ইবনু আদী (কাফ ৩০৮/১) উসমান ইবনু আব্দির রহমান তারায়েফী তিনি (ইবনু আদী) আম্বাসার জীবনীতে এ হাদীসটি উল্লেখ করে বলেছেন $ তার উল্লেখিত হাদীসটি ছাড়াও আরো হাদীস রয়েছে। তিনি হচ্ছেন মুনকারুল হাদীস । আমি (আলবানী) বলছি, আবূ হাতিম বলেন ঃ তিনি হাদীস জাল করতেন। তবে উসমান ইবনু আব্দির রহমান সম্পর্কে ইবনু আদী (২/২৯০) বলেন ৪ তার ব্যাপারে কোন সমস্যা নেই। কিন্তু তিনি একদল মাজহুল বর্ণনাকারী হতে আশ্চর্যজনক হাদীস বর্ণনা করেছেন। তার সে সব আশ্চর্যগুলো মাজহুল বৰ্ণনাকারীদের পক্ষ হতে । এ কারণেই তাকে কোন কোন পণ্ডিত ব্যক্তি দুর্বল আখ্যা দিয়েছেন। ইবনুল জাওযী হাদীসটিকে তার “আল-মাওযূ'আত” গ্রন্থে (২/২৭২) ইবনু আদীর বর্ণনা হতে উল্লেখ করে বলেছেন $ হাদীসটি সহীহ্ নয়। আম্বাসা কিছুই না আর উসমান দ্বারা দলীল গ্রহণ করা যায় না। আয়েশা (4) হতে হাদীসটি বর্ণনা করা হয়েছে এ ভাষায় ৪ Ld el” ‘455 ‘নারীর আনুগত্য করা হচ্ছে লজ্জিত হওয়ার নামান্তর ৷' এটি উকায়লী (পৃ: ৩৮১), ইবনু আদী (কাফ ১/১৫৬), কাযা'ঈ (কাফ ১২/২), বাতেরকানী তার “আল-হাদীস” গ্রন্থে (১/৬৮) এবং ইবনু আসাকির (১৫/২০০/২) মুহাম্মাদ ইবনু সুলায়মান ইবনে আবী কারীমা হতে, তিনি হিশাম ইবনু উরওয়া হতে বৰ্ণনা করেছেন।
— পৃষ্ঠা ৩৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।