৩৬৮ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) (cxall ‘19 pla Vall) £11 ৪১৬ । চীন দেশে গিয়ে হলেও তোমরা জ্ঞান অন্বেষণ কর। হাদীসটি বাতিল । ' এটি ইবনু আদী (২/২০৭), আবু নুয়াইম “আখবারু আসবাহান” গ্রন্থে (২/১০৬), ইবনু আল্লিক নাইসাপুরী “আল-ফাওয়াইদ” গ্রস্থে (২/২৪১), আবুল কাসেম কুশায়রী “আল-আরবা'য়ীন” গ্রন্থে (২/১৫১), আল-খাতীব “আত-তারীখ” গ্রন্থে (৯/৩৬৪) এবং “কিতাবুর রেহলা” গ্রস্থে (১/২), বাইহাঝ্দী “আল-মাদখাল” গ্রন্থে (২৪১/৩২৪), ইবনু আব্দিল বার “জামে‘উ বায়ানিল ইলম” গ্রন্থে (১/৭-৮) এবং যিয়া মাকদেসী “আল-মুনতাকা....” গ্রন্থে (১/২৮) বর্ণনা করেছেন। তারা করেছেন। ইবনু আদী বলেন £ ‘০৯৭৬১ ৪919”” চীন দেশে গিয়ে হলেও’ এ কথাটি হাসান ইবনু আতিয়া ছাড়া অন্য কেউ বর্ণনা করেছেন বলে জানি না। এমনটিই বলেছেন আল-খাতীব ও হাকিম । এ হাদীসটির সমস্যা হচ্ছে এ আবূ আতিকা । তিনি সকলের এঁক্যমতে দুর্বল । উকায়লী তার সম্পর্কে বলেছেন ঃ তিনি নিতান্তই দুর্বল । বুখারী বলেন ঃ তিনি মুনকারুল হাদীস । নাসাঈ বলেন $ তিনি নির্ভরযোগ্য নন। আবু হাতিম বলেন ঃ তিনি যাহেবুল হাদীস, যেমনভাবে তিনি তার পিতা হতে (২/১/৪৯৪) বৰ্ণনা করেছেন। করেছেন। ইবনু কুদামাহ “আল-মুনতাখাব” গ্রন্থে (১০/১৯৯/১) দাওরী হতে নকল করে বলেছেন, তিনি বলেন ৪ আমি ইয়াহ্ইয়া ইবনু মা*ঈনকে আবূ আতিকা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, তিনি তাকে চিনেননি। ইমাম আহমাদ এ হাদীসটিকে কঠোর ভাষায় ইনকার করেছেন। | ইবনুল জাওযী “আল-মাওযূ‘আত” গ্রন্থে (১/২১৫) হাদীসটি উল্লেখ করে বলেছেন ঃ ইবনু হিব্বান বলেন ৪ হাদীসটি বাতিল, এটির কোন ভিত্তি নেই। সাখাবী “মাকাসীদুল হাসানা” গ্রন্থে তা সমর্থন (পৃ: ৬৩) করেছেন।
— পৃষ্ঠা ৩৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।