৩৬৬ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) হায়সাম ইবনু হাবীব এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছি ৪ যাহাবী তাকে বাতিল খবর (হাদীস) বর্ণনাকারী হিসাবে দোষারোপ করেছেন। ইবনু হিব্বান তাকে “আস-সিকাত” গ্রন্থে উল্লেখ কয়েছেন! কিন্তু এ হায়সাম ইবনু হাবীব তার “আস-সিকাত” (৭/৫৭৬) গ্রন্থে উল্লেখকৃত ব্যক্তি নন। যাকে উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন হায়সাম ইবনু হাবীব আস-সায়রাফী । তিনি একজন তাবে তাবে'ঈ নির্ভরযোগ্য । সালাম আত-তাবীল মিথ্যার দোষে দোষী । এছাড়া ইবনু আবী সুলাইম দুর্বল । হায়সামী শুধুমাত্র এ হায়সামকে হাদীসটির সমস্যা হিসাবে (৩/১৯০) উল্লেখ করেছেন। মুনযেরী “আত-তারগীব” গ্রন্থে (১/৭৮) বলেছেন ৪ ‘এটি গারীব তার সনদটিতে কোন সমস্যা নেই’। এ কথাটি সঠিক নয়। এ সালামুত তাবীল সম্পর্কে ইবনু খাররাস বলেন $ তিনি মিথ্যুক । ইবনু হিব্বান বলেন ঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে জাল হাদীস বর্ণনা করেছেন। তিনি যেন তা ইচ্ছাকৃতই করতেন। হাকিম বলেন ঃ তিনি জাল হাদীস বর্ণনা করেছেন। তাবারানী হাদীসটি “মু‘জামুল কাবীর” গ্রস্থেও (১/১০৯) বর্ণনা করেছেন, তবে প্রথমাংশটুকু সহীহ্ । কারণ তার বহু শাহেদ এসেছে। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, “যে ব্যক্তি আরাফার দিবসে সওম রাখবে তার এক বছর পরের এবং এক বছর পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে।” (ALS CSS p99 Sy AB toad Ca gs ala Cp) 8) ৪১৩ । যে ব্যক্তি মুহাররাম মাসে এক দিন সওম রাখবে; তার জন্য তার প্রতি দিনে ত্রিশটি সৎ কর্ম হবে। হাদীসটি জাল । এটি তাবারানী “মু‘জামুল কাবীর” গ্রন্থে (৩/১০৯/১) বর্ণনা করেছেন। যার সনদে হায়সাম ইবনু হাবীব, সালাম আত-তাবীল ও লায়স রয়েছেন। আমি (আলবানী) বলছি ৪ এ সনদটি তিনটি কারণে জাল, যা পূর্বের হাদীসে আলোচনা করা হয়েছে। যদিও পূর্বেরটি এবং এটির সনদ একই তবুও ভাষায় পার্থক্য রয়েছে। হায়সামী পূর্বের হাদীসটির ন্যায় এ হাঁদীসটিকে শুধুমাত্র দুর্বল আখ্যা দিয়েছেন! তিনি বলেছেন ঃ যাহাবী হায়সামকে দুর্বল বলেছেন। মানাবী “শারহু জামে‘উস সাগীর” গ্রন্থে তার অনুসরণ করেছেন।
— পৃষ্ঠা ৩৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।