য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ৩৬৩" এটি ইবনু হিব্বান “আল-মাজরূহীন” গ্রন্থে (১/৩৪৯), আল-খাতীব তার “আত-তারীখ” গ্রন্থে (৫/১৫৬, ২৬২, ৬/৫০-৫১,৭/২৯৮,১৩/১৮৪), সা'য়ালাবী তার হাদীস গ্রন্থে (১/১২৯), আবূ বাক্র কালারাষী “মিফতাহুল মা'য়ানী” গ্রন্থে (২/২৮১), সিলাফী “আত-তায়ুরিয়াত” গ্রন্থে (২/২৪), ইবনু আসাকির “তারীখু দেমাস্ক” গ্রহ্থে (১২/২৬৩/২) এবং ইবনুল জাওযী তার “আল-মাশীখা” গ্রন্থে বিভিন্ন সূত্রে সুওয়ায়েদ ইবনু সা‘ঈদ হাদাসানী হতে ...বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছি ঃ দু’টি কারণে হাদীসটির সনদ দুর্বল $ ১। বর্ণনাকারী আবু ইয়াহ্ইয়া আল-কাত্তাত; তার নাম যাযান, তার নামের ব্যাপারে অন্য কথাও বলা হয়েছে। হাফিয ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেন ঃ$ তিনি লাইয়েনুল হাদীস (হাদীসের ক্ষেত্রে দুর্বল) । ২। সুওয়ায়েদ ইবনু সা‘ঈদ দুর্বল । হাফিয ইবনু হাজার বলেন ঃ তিনি নিজে সত্যবাদী, কিন্তু তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ফলে তিনি সে সব হাদীসকে গ্রহণ করেছেন যেগুলো তার হাদীস নয়। ইবনু মা‘ঈন তার সম্পর্কে মন্দ কথা বলেছেন। আমি (আলবানী) বলছি ৪ ইবনু মা‘ঈন এ হাদীসটির কারণে তার সমালোচনা করেছেন; যেরূপ সামনে আসবে । ইমামগণ হাদীসটি দুর্বল হওয়ার বিষয়ে একমত্য পোষণ করেছেন। ইবনু মুলাক্কান “আল-খুলাসা” গ্রন্থে (২/৫৪) বলেন ৪ ইমামগণ হাদীসটির ক্রটি বর্ণনা করেছেন। ইবনু আদী, হাকিম, বাইহা্বী, ইবনু তাহের ও অন্যান্য ইমামগণ বলেছেন ঃ উক্ত হাদীসটি এমন একটি হাদীস যা সুওয়ায়েদের উপর ইনকার করা হয়েছে। ইয়াহ্ইয়া ইবনু মাঈন বলেন £ঃ আমার যদি ঘোড়া আর বর্ষা থাকত তাহলে তার সাথে যুদ্ধ করতাম । এ জন্য হাফিয ইবনু হাজার “বাযলুল মা‘উন” গ্রন্থে (২/৪৫) বলেছেন ৪ হাদীসটির সনদে সমালোচনা রয়েছে। হাদীসটি অন্য একটি সূত্রেও বর্ণিত হয়েছে। তাতে ইয়াক্ব ইবনু ঈসা (খারায়েতীর শাইখ) রয়েছেন, তিনি দুর্বল । ইমাম আহমাদ তাকে দুর্বল বলেছেন। এছাড়া এটির বর্ণনাতে ইযতিরাব সংঘটিত হয়েছে। ইবনুল কাইয়্যিম বলেন ঃ ইসলাম ধর্মের হাফিযগণের কথাই এ হাদীসটি মুনকার হওয়ার জন্য মাপকাঠি । এটির ব্যাপারে তাদের নিকটেই ফিরে যেতে হবে। তারা কেউ হাদীসটিকে সহীহ্ বা হাসানও বলেননি । যারা অভ্যাসগত ভাবে সহীহ্ বলার ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করে থাকেন, তারাও কেউ এটিকে সহীহ্ বলেননি ।
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।