যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ৩৫৯ এ হাদীসটি দুর্বল তা সত্ত্বেও ২৫ নাম্বারে বর্ণিত জাল হাদীসের চেয়ে শক্তিশালী । কারণ সে হাদীসটি প্রমাণ করে যে আদম (আ:) দুনিয়াতে অবতরণ করার পূর্বে জানাতেই নাবী ($)-কে চিনেছেন। অথচ এটি প্রমাণ করছে যে, তিনি মুহাম্মাদকে (ন) দুনিয়াতে অবতরণের পরেও চিনেননি। এ দুর্বল. হাদীস পূর্বের " জাল হাদীসটি বাতিল তার প্রমাণও বহন করছে। (Gs LP KG sa Ce 0) ৪০৪ । তিনি আরাফার দিবসে আরাফায় সওম রাখতে নিষেধ করেছেন। হাদীসটি দুর্বল । এটি ইমাম বুখারী “তারীখুল কাবীর” গ্রন্থে (৭/8২৫), 5! ইবনু মাজাহ্ (১/৫২৮), তাহাবী “মুশকিলুল আসার” গ্রন্থে (৪/১১২), উকায়লী “আয-যু'য়াফা” গ্রন্থে (১০৬), হারবী “গারীবুল হাদীস” গ্রন্থে (৫/৩৮/২), হাকিম (১/৪৩৪) ও বাইহাৰী (৪/২৮৪) হাওশাব ইবনু আকীল সূত্ৰে মাহদী আল-হাজারী হতে...বর্ণনা করেছেন। অতঃপর হাকিম বলেছেন ঃ বুখারীর শর্তানুযায়ী এটি সহীহ্ । যাহাবী তাকে সমর্থন করেছেন! আমি (আলবানী) বলছি ৪ এটি তাদের উভয়ের অশোভনীয় ধারণা মাত্র। কারণ হাওশাব ইবনু আকীল এবং তার শাইখ মাহদী আল-হাজারী তাদের দু'জন হতে বুখারী হাদীস বর্ণনা করেননি। হাজারী মাজহুল; যেমনভাবে ইবনু হাযম “আল-মুহাল্লা” গ্রন্থে (৭/১৮) বলেছেন। তাকে সমর্থন করেছেন যাহাবী “আল- মীযান” গ্রন্থে । আবূ হাতিম হতেও অনুরূপ কথা উল্লেখ করেছেন। “আত-তাহযীব” গ্রন্থে ইবনু মা*ঈন হতেও অনুরূপ কথা এসেছে। অতএব কীভাবে এ হাদীসটি সহীহ্ হতে পারে যাতে এ মাজতুল ব্যক্তি রয়েছেন? এ কারণেই ইবনু হাযম হাদীসটিকে দুর্বল বলেছেন। তিনি আরো বলেছেন ঃ এরূপ ব্যক্তির দ্বারা দলীল গ্রহণ করা যায় না। ইবনুল কাইয়্যিমও “যাদুল মা‘য়াদ” গ্রন্থে (১/১৬,২৩৭) দুর্বল আখ্যা দিয়েছেন। ইবনু হিব্বান কর্তৃক নির্ভরযোগ্য বলা গ্রহণযোগ্য নয়। এ সম্পর্কে বহুবার সতৰ্ক করা হয়েছে। অনুরূপভাবে ইবনু খুযাইমা কর্তৃক হাদীসটিকে সহীহ্ বলাও গ্রহণযোগ্য নয়, কারণ তিনিও তাতে শিথিলতার পথ গ্রহণ করেছেন। এজন্য হাফিয ইবনু হাজার তাদের দু'জনের সহীহ্ বলার উপর নির্ভর করেননি । যদি বলা হয় অনুরূপ হাদীস তাবারানী আয়েশা (4%) হতে বর্ণনা করেছেন। তা কী হাদীসটিকে শক্তিশালী পর্যায়ে পৌছে দেয় না?
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।