যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ৩৫৭ Cn UO SE cetiadly ISLS Fy BEN VSL caine 13) -£) (Aa pss AS Cx US COG 9) tally ELE us pila ৪০১। তোমরা যখন সওম রাখবে; তখন ভোরবেলা মেসওয়াক করবে, সন্ধ্যায় মেসওয়াক করবে না। কারণ কোন সওম পালনকারী ব্যক্তির দু'ঠোট সন্ধ্যার সময় শুকনা থাকলে কিয়ামত দিবসে তার দু’চোখের মাঝে তা হবে নুর স্বরূপ । হাদীসটি দুৰ্বল । এটি তাবারানী (১/১৮৪/২), দারাকুতনী (পৃঃ ২৪৯) এবং বাইহাঝ্দী (৪/২৭৪) কায়সান ‘আবী উমার আল-কাসৃসার সূত্রে ইয়াধীদ ইবনু বিলালের মাধ্যমে ‘আলী (4) হতে মওকুফ হিসাবে বর্ণনা করেছেন। অতঃপর তারা একই সূত্রে আম্‌র ইবনু আব্দির রহমান হতে, তিনি খাব্বাব হতে মারর্ফ্‌' হিসাবে বর্ণনা করেছেন। হাদীসটিকে দারাকুতনী এবং বাইহাকী দুর্বল আখ্যা দিয়েছেন। অতঃপর তারা উভয়ে বলেন $ . কায়সান আবূ উমার শক্তিশালী নন। তার এবং ‘আলীর মাঝের বর্ণনাকারী (ইয়াযীদ ইবনু বিলাল) পরিচিত নয়। তাদের দু'জনের বক্তব্যকে ইবনুল মুলাক্কিন “খুলাসাতুল বাদরিল মুনীর” গ্রন্থে (কাফ ২/৬৯) সমর্থন করেছেন। “আল-মাজমা‘” গ্রন্থে বলা (৩/১৬৪-১৬৫) হয়েছে £ কায়সান আবূ উমারকে ইবনু হিব্বান নির্ভরশীল বলেছেন অথচ অন্যরা তাকে দুর্বল আখ্যা দিয়েছেন । মানাবী “আল-ফায়েয” গ্রন্থে উল্লেখ করেছেন, ইরাকী শারহুত তিরমিযীতে বলেছেন $ হাদীসটি নিতান্তই দুর্বল। “তাখরীজুল হিদায়াহ” গ্রন্থে উল্লেখ করা হয়েছে তাতে কায়সান আল-কুয়াব রয়েছেন; তিনি নিতান্তই দুর্বল । ইবনু হাজার বলেন ৪ তার মধ্যে কায়সান রয়েছেন; তিনি তাদের নিকট দুর্বল । . আধীযী “শারহু জামে‘উস সাগীর” গ্রন্থে (১/১২৯) বলেছেন $ হাদীসটি দুর্বল, কিন্তু তা মোচনযোগ্য! এটি তার ধারণা মাত্র, এটির দুর্বলতা মোচনযোগ্য নয় । (mle Shs el ls 09) £ ৪০২ । সওম অবস্থায় তিনি দিনের শেষ প্রহরে মিসওয়াক করতেন। হাদীসটি বাতিল ।

— পৃষ্ঠা ৩৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।