যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৫৬ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) আল-খাতীব (২/৬০-৬১) এবং তার থেকে ইরাকী “মাহাজ্জাতুল কুরবি..” গ্রন্থে ইবনু আইয়াশ সূত্রে আব্দুল আযীয ইবনু ওবাইদিল্লাহ হতে, তিনি ওয়াহাব ইবনু : কায়সান হতে ... বর্ণনা করেছেন। এ সনদ দু'টি খুবই দুর্বল । ইসমা‘ঈল ইবনু মুসলিম এবং আব্দুল আযীয ইবনু ওবাইদিল্লাহ হিমসী তারা উভয়েই মাতরূক । “আল-কাশফ” গ্রন্থে বলা হয়েছে (২/৫৩) ৪ হাদীসটি ইমাম আহমাদ এবং তিরমিযী ইবনু আব্বাস (4%) হতে বর্ণনা করেছেন, এটি ধারণা মাত্র । কারণ তারা শুধুমাত্র দ্বিতীয় অংশটুকু বর্ণনা করেছেন, যেমনভাবে পূর্বের হাদীসে বলা হয়েছে। Lal SLAY 99 59 LE Cx G4) mill al On ke SIN) te (LLB pgs sd al JET cx ৪০০। খন্দকের দিবসে আম্র ইবনু আবদে উদ্দের সাথে আলী ইবনু আবী তালেবের লড়াই (তাকে হত্যা করার জন্য) কিয়ামত দিবস পর্যন্ত আমার উম্মাতের কর্মগুলো হতেও অতি উত্তম । হাদীসটি মিথ্যা। এটি হাকিম “আল-মুসতাদরাক” গ্রন্থে (৩/২৩) আহমাদ ইবনু ঈসা খাশ্শাব সূত্রে ... বৰ্ণনা করেছেন। হাকিম তার সম্পর্কে কিছু না বলে চুপ থেকেছেন! যাহাবী “আত-তালখীস” গ্রন্থে বলেছেন £ আল্লাহ সেই রাফেযীর অমঙ্গল করুন, যিনি হাদীসটি তৈরি করেছেন। আমি (আলবানী) বলছি ৪ হাদীসটির সমস্যা হচ্ছে এ খাশ্শাব। কারণ তিনি মিথ্যুক, যেরূপ ইবনু তাহের প্রমুখ বলেছেন। সম্ভবত তিনি তার মত মিথ্যুকের নিকট হতেই চুরি করেছেন। খাতীব বাগদাদী হাদীসটি (১৩/১৯) ইসহাক ইবনু বিশ্র কুরাশী সূত্রে ... বৰ্ণনা করেছেন। এ ইসহাক হচ্ছে কাহেলী কুফী, তিনিও মিথ্যুক । তার কয়েকটি জাল হাদীস পূর্বে আলোচিত হয়েছে। যেমন (৩১০, ৩১১, ৩২৯, ৩৫১) । আলী ($)-এর আম্র ইবনু উদ্দের সাথে লড়াই এবং তাকে হত্যার ঘটনাটি ইতিহাস গ্রস্গুলোর একটি প্রসিদ্ধ ঘটনা । যদিও ঘটনাটির কোন সহীহ্‌ সূত্র সম্পর্কে আমি অবহিত নই ৷ ঘটনাটি মুরসাল এবং মু‘যাল সূত্রে বর্ণিত হয়েছে দেখুন 8 “সিরাত ইবনু হিশাম” (৩/২৪০-২৪৩), বাইহাঝ্বীর “দালায়েলুল নাবুয়াহ” ৩/৪৩৫- ৪৩৯) এবং “সিরাত ইবনু কাসীর” ৯৩/২০৩-২০৫)।

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।