৩৩২ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) এটি দারাকুতনী (পৃ: ৩০৭), হাকিম (২/৫২) ও বাইহাৰবী (৬/১৮১) হাসান” সূত্রে সামুরা ইবনু জুনদুব হতে মারফু' হিসাবে বর্ণনা করেছেন। অতঃপর হাকিম বলেছেন ঃ বুখারীর শর্তানুযায়ী এটি সহীহ্ । তার ছাত্র বাইহাকী তার এ কথার বিরোধিতা করে বলেছেন $ এটির সনদ শক্তিশালী নয়। এটিই সঠিক, কারণ সামুরা হতে হাসান কর্তৃক শ্রবণ সাব্যস্ত হয়েছে কিনা তাতে মতভেদ রয়েছে। তারপরও তিনি মুদাল্লিস বর্ণনাকারী, কীভাবে এটি সহীহ হয়? যায়লা‘ঈ “নাসবুর রায়া” গ্রন্থে (৪/১১৭) আল্লামা ইবনু আব্দিল হাদী হতে বর্ণনা করেছেন, তিনি বলেন ৪ এ হাদীসটির বর্ণনাকারী সকলেই নির্ভরশীল, কিন্তু হাদীসটি মুনকার ৷ হাসান সূত্রে সামুরা হতে যা কিছু বর্ণিত হয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা মুনকার হচ্ছে এ হাদীসটি । আমি (আলবানী) বলছি ৪ এটি সহীহ্ হাদীস বিরোধী ৪ “একমাত্র পিতা কর্তৃক পূত্ৰকে হিবাকৃত মাল ফিরিয়ে নেয়া ছাড়া অন্য কারো ক্ষেত্রে হিবাকৃত মাল ফিরিয়ে নেয়া হালাল নয়, কারণ যে হিবাকৃত বস্তু ফিরিয়ে নেয়, সে হচ্ছে ওঁ কুকুরের ন্যায় যে খেয়ে পরিতৃপ্ত হয়ে বমি করে নিজের বমি নিজেই খায়।” হাদীসটি ইমাম আহমাদ (নং ২১১৯) সহীহ্ সনদে বর্ণনা করেছেন। “সুনান” গ্রন্থের লেখকগণও বর্ণনা করেছেন। অতঃপর এটিকে. সহীহ্ বলেছেন। তিরমিযী, ইবনু হিব্বান ও হাকিম ইবনু উমার এবং ইবনু আব্বাস ()-এর হাদীস হতে মার হিসাবে বর্ণনা করেছেন। “ইরওয়াউল গালীল” গ্রন্থের ১৬২২ নাম্বারে এটির তাখরীজ করা হয়েছে। ee LE Lge BA Gs ERLE AR GRY OH) চা (4 od IF AG AST ৩৬২ । যে ব্যক্তি হিবা করল, অতঃপর তা ফিরিয়ে নিল; সেই তার বেশী হকদার, যতক্ষণ পর্যন্ত তার প্রতিদান দেয়া না হবে। কিন্তু সে যেন এঁ কুকুরের ন্যায় যে তার বমিকে পুনরায় খায়। হাদীসটি দুর্বল । এটি দারাকুতনী তার “সুনান” EE ETE সূত্রে মুহাম্মাদ ইবনু ওবায়দিল্লাহ হতে বর্ণনা করেছেন। যায়লা‘ঈ “নাসবুর রায়া” গ্রন্থে (8/১২৫) বলেছেনঃ
— পৃষ্ঠা ৩৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।