যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

৩২৪ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ৩৪৯ ৷ হিমইয়ারীদের আল্লাহ রহম করুন। তাদের মুখমগ্ুলগুলো শাস্তি স্বরূপ এবং হাতগুলো খাদ্য স্বরূপ ৷ তারা নিরাপত্তা এবং ঈমানের অধিকারী ৷ হাদীসটি জাল। এটি তিরমিযী (৪/৩৭৮), আহমাদ (২/২৭৮) এবং তার সূত্র হতে ইরাকী তার “আল-মু‘জাম” গ্রন্থে (২/৪৬) আব্দুর রহমান ইবনু আউফের দাস মীনা হতে বৰ্ণনা করেছেন। অতঃপর ইরাকী বলেছেন £ এ হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া অন্য কোন সূত্র হতে এটিকে চিনি না। মীনা হতে মুনকার হাদীস বর্ণনা করা হয়ে থাকে। আমি (আলবানী) বলছি £ঃ তাকে আবূ হাতিম মিথ্যুক আখ্যা দিয়েছেন, যেমনভাবে পূর্বের হাদীসে বলা হয়েছে। হাদীসটি সুয়ুতী তার “জামে‘উস সাগীর” গ্রন্থে আহমাদ এবং তিরমিযীর বর্ণনা হতে উল্লেখ করেছেন। আর তার ভাষ্যকার মানাবী কোন কিছুই বলেননি । (ARG LL Cn AIL Alf Lig Aly CL i) Yo. ৩৫০ । যে মৃত্যুবরণ করল এমতাবস্থায় যে, সে তার যুগের ইমামকে চিনল না, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করল । এ বাক্যে হাদীসটির কোন ভিত্তি নেই। শাইখুল হাদীস ইবনু তাইমিয়্যা বলেন £ আল্লাহর কসম রসূল ($%) এরূপ বলেননি । প্রসিদ্ধ হচ্ছে সেটিই যেটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ইবনু উমার (4%) বলেন ঃ আমি রসূল ($&) কে বলতে শুনেছি ৪ EL OATS TR Ls Bl GD Ee Ln LAE ta”? “hl Hi OL tap Ae AAT “যে ব্যক্তি তার হাতকে আনুগত্য করা হতে মুক্ত করে নিল, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে মিলিত হবে এমতাবস্থায় যে, তার কোন প্রমাণ থাকবে না। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমতাবস্থায় যে, তার কাধে বাইয়াত থাকবে না; সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করল।” যাহাবী ইবনু তাইমিয়্যার বক্তব্যকে “মুখতাসারু মিনহাজিস সুন্নাহ” এস্থে (পৃঃ ২৮) সমৰ্থন করেছেন এবং তাদের দু’জনের কথাই দলীল হিসাবে যথেষ্ট । এ হাদীসটি শিয়া ও কাদিয়ানীদের কোন কোন গ্রন্থে বর্ণিত হয়েছে। তারা এর দ্বারা তাদের ইমামের উপর ঈমান আনা ওয়াজিব হওয়ার দলীল দিয়ে থাকে।

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।