যঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) ২৮৫ হাদীসটি সনদের দিক দিয়ে অত্যন্ত দুর্বল । হাদীসটির মতন (ভাষা) জাল হওয়ার ব্যাপারে আমার কোন সন্দেহ নেই । কারণ এটি ইসরাইলী বর্ণনার সাথেই বেশী সাদৃশ্যপূর্ণ ৷ এটির সনদের আরেক বর্ণনাকারী মাসলামা ইবনু আলী খুশানী সম্পর্কে যাহাবী “আল-মীযান” গ্রন্থে বলেন $৪ তিনি দুর্বল, মুহাদ্দিসগণ তার হাদীসকে মাতরূক বলেছেন এবং তার হাদীসকে ইনকার করেছেন। তার সম্পর্কে ইয়াহ্ইয়া বলেন ৪ তিনি কিছুই না । নাসাঈ বলেন ঃ তিনি মাতরূক। এছাড়া ইলমুল ফালাকের মধ্যে যা সাব্যস্ত হয়েছে তা তার বিরোধী ইলমে ফালাকে বলা হয়েছে সূর্য যমীন হতে বহু দূরে থাকার কারণে কিছু পুড়ে না। বলা হয়েছে একশত পঞ্চাশ মিলিয়ন কিঃ মিঃ দূরত্বে তার অবস্থান । আবূ উমামা হতে মওকুফ হিসাবেও হাদীসটি বর্ণিত হয়েছে। তবুও সেটি দুৰ্বল ৷ HE SF aly Aa FP tO cpl) de U4) YE (e198 (3) SUS ML JAS pe CNG cut aly E> TY yh ২৯৪ । যমীন হচ্ছে পানির উপর, পানি একটি পাথরের উপর আর পাথর হচ্ছে . এমন একটি মাছের পিঠের উপর যার দু'চোয়াল আরশের সাথে মিলিত হয়েছে এবং মাছটি এক ফেরেশতার স্কন্ধের উপর যার দু’ পা বাতাসে। হাদীসটি জাল । এটি হায়সামী (৮/১৩১) ইবনু উমার (%)-এর হাদীস হতে মারফ্* হিসাবে উল্লেখ করে বলেছেন £ এটি বায্যার তার শাইখ আব্দুল্লাহ ইবনু আহমাদ ইবনে শাবীব হতে বর্ণনা করেছেন। তিনি দুর্বল ।. আমি (আলবানী) বলছি ঃ হাদীসটি “আল-মীযান” ও “লিসানুল মীযান” গ্রন্থ সহ অন্য কোন গ্রস্থেও দেখছি না । বাহ্যিকতা প্রমাণ করছে যে, এটি পূর্বেরটির ন্যায় ইসরাইলী বর্ণনা । অতঃপর আমি দেখতে পেলাম হাদীসটি ইবনু আদী (১/১৭৫) মুহাম্মাদ ইবনু হারব সূত্রে সা*ঈদ ইবনু সিনান হতে, তিনি আবুয যাহেরিয়া হতে ...বর্ণনা করে বলেছেন ৪ এটি সাঈদ ইবনু সিনান হিমসী কর্তৃক বর্ণিত । বিশেষ করে আবুয যাহেরিয়া হতে তার বর্ণিত হাদীস নিরাপদ নয়। আমি (আলবানী) বলছি ৪ তিনি নিতান্তই দুৰ্বল বরং জুযজানী তার সম্পর্কে বলেন £ আমার ভয় হচ্ছে যে, তার হাদীসগুলো জাল । "১৯
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।