যঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) ২৮১ তিরমিযী বলেন £ এ হাদীসটি গারীব। আমি মুহাম্মাদ ইবনু ইসমা‘ঈলকে বলতে শুনেছি £ উমার ইবনু হারূন মুকারিবুল হাদীস । এ হাদীসটি ছাড়া তার এমন কোন হাদীস সম্পর্কে জানি না যেটির ভিত্তি নেই অথবা এ হাদীসটি ছাড়া তিনি ' এককভাবে বর্ণনা করেননি। আমি (আলবানী) বলছি £$ তার জীবনীতে হাদীসটি উকায়লী বর্ণনা করে বলেছেন ঃ তার মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে এটিকে জানা যায় না। এ উমার সম্পর্কে যাহাবী “আল-মীযান” গ্রন্থে বলেন, ইবনু মা*ঈন বলেছেন $ তিনি মিথ্যুক, খবীস । সালেহ জাযারা বলেন ঃ তিনি মিথ্যুক । অতঃপর এ হাদীসটি উল্লেখ করেছেন। তবে ইবনু আদী বলেছেন ৪ উমার ইবনু হারূণ ছাড়াও উসামা হতে হাদীসটি বর্ণিত হয়েছে। কিন্তু চিন্তা করে দেখুন ৪ ইবনু আদীর এ কথাটি কিন্তু বুখারী এবং উকায়লীর কথার বিপক্ষে যাচ্ছে। কারণ তারা উভয়ে বলেছেন যে, উমার এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। (ah 234 Aad BY ALY KS od LBS Sgn [5 C2) YAS ২৮৯ । যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল-ওয়াকে'য়াহ পাঠ করবে, তাকে কখনও অভাব (ক্ষুধা) গ্রাস করবে না। হাদীসটি দুর্বল । -- এটি হারিস ইবনু আবী উসামা তার “মুসনাদ” গ্রন্থে (১৭৮), ইবনুস সুন্নী “আমালুল ইয়াউম ওয়াল লাইলাহ” গ্রন্থে (নং ৬৭৪), ইবনু লাল তার “হাদীস” গ্রন্থে (১/১১৬), ইবনু বিশরান “আল-আমালী” গ্রন্থে (২০/৩৮/১) এবং বাইহাকী “আশ-শুয়াব” গ্রন্থে বর্ণনা করেছেন। তারা সকলেই আবূ শুযা* সূত্রে আবূ তায়বাহ হতে...বৰ্ণনা করেছেন। এটির সনদ দুর্বল । যাহাবী বলেন £ আবূ শুযা‘কে চেনা যায় না এবং আবূ তায়বাহ মাজহুল। এছাড়া হাদীসটির সনদে তিন দিক থেকে ইযতিরাব সংঘটিত হয়েছে। হাফিয ইবনু হাজার “লিসানুল মীযান” গ্রন্থে এ আবু শুযা'র জীবনী বর্ণনা করতে গিয়ে তার বিবরণ দিয়েছেন। “ যায়লা‘ঈ উল্লেখ করেছেন হাদীসটি কয়েকটি দিক থেকে দোষণীয় $ ১। এটির সনদে রয়েছে বিচ্ছিন্নতা, যেমনভাবে দারাকুতনীসহ অন্যরা তার বিবরণ দিয়েছেন। ২। হাদীসটির মতনে (ভাষায়) রয়েছে দুর্বোধ্যতা, যেমনভাবে ইমাম আহমাদ উল্লেখ করেছেন।
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।