যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

২৮০ যঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) হাদীসটি নিতান্তই দুর্বল । Na এটি ইবনু বিশরান “আল-আমালী” গ্রন্থে (২/১৬০-১/১৬১) আব্বাস ইব্কু ফাযল আনসারী সূত্রে কাসিম ইবনু আব্দির রহমান হতে ... বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছি £ঃ এটির সনদ নিতাস্তই দুর্বল । কারণ আব্বাস ইবনু ফাযল আনসারী মাতরূক। তাকে আবু যুর‘য়াহ মিথ্যার দোষে দোষী করেছেন; যেরূপভাবে “আত-তাকরীব” গ্রহ্থে এসেছে। . এছাড়া কাসিম ইবনু আব্দির রহমান আনসারী সম্পর্কে ইবনু মাঈন বলেন ৪ তিনি কিছুই না। আবু যুর‘য়াহ বলেন $ তিনি মুনকারুল হাদীস । আবু হাতিম বলেন ঃ$ তিনি দুর্বল, মুযতারিবুল হাদীস । তার থেকে মুহাম্মাদ ইবনু আব্দিল্লাহ দু'টি বাতিল হাদীস বর্ণনা করেছেন। দু'টির একটি আদম (আ:)- এর মৃত্যু সম্পর্কে এবং দ্বিতীয়টি আবূ হাযিম হতে এসেছে। এরূপই “আল-জারহ্ু ওয়াত তা‘দীল” গ্রন্থে (৩/২/১১৩) এসেছে। আমি (আলবানী) বলছি $ সম্ভবত দ্বিতীয় বাতিল হাদীসটি আবূ হাযিম হতে এ আলোচ্য হাদীসটি । (5 Cx SS) oe SEN HH La) YAY ২৮৭ । হত্যাকারী নিহতের কোন পাপ অবশিষ্ট রাখে না। হাদীসটির কোন ভিত্তি নেই । এটি কোন হাদীসগ্রন্থের মধ্যে পাওয়া যায় না। সহীহ, হাসান এমনকি কোন দুর্বল সনদেও পাওয়া যায় না। কিন্তু কিয়ামত দিবসে কতিপয় ব্যক্তির ব্যাপারে সহীহ হাদীসে (মুসলিমের বর্ণনায় সহীহা নং ৮৪৭) এসেছে; যার মধ্যে কাতিল মাকতূলের কথাও আছে। তাতে বলা হয়েছে মাকতুল (নিহত) ব্যক্তির গুনাহগুলো কাতিল (হত্যাকারী) ব্যক্তির উপর চাপিয়ে দেয়া হবে। (সেটি হাদীসুল মুফলিস নামে প্রসিদ্ধ) (shy We Cn 42] Cn BU OS) YAA ২৮৮ । তিনি তাঁর দাড়িকে পার্শ্ব (প্রস্থ) এবং দৈর্ঘের শেষ প্রান্ত হতে কাট-ছাট করতেন। হাদীসটি জাল । এটি ইমাম তিরমিযী (৩/১১), উকায়লী “আয-যু'য়াফা” গ্রন্থে, (পৃ: ২৮৮), ইবনু আদী (২/২৪৩) এবং আবুশ শাইখ “আখলাকুন নাবী” গ্রন্থে (পৃ: ৩০৬) উমার ইবনু হারণ আল-বালখী সূত্রে উসামা ইবনু যায়েদ হতে বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।