যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

যঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) | ২৭৫ মারকু হিসাবে এটির কোন ভিডি নেই। হাকিম “আল-মুসতাদরাক" গ্রন্থে (২/৬১৪-৬১৫) আম্র ইবনু আওস আনসারী সূত্রে ...বর্ণনা করে বলেছেন ৪ এটির সনদ সহীহ্‌ । যাহাবী তার সমালোচনা করে বলেছেন £ঃ আমার ধারণা এটি সাঈদের উপর জাল করা হয়েছে। আমি (আলবানী) বলছি ৪ অর্থাৎ সাঈদ ইবনু আবী আরূবার উপর । এ হাদীসটির ব্যাপারে সাঈদ হতে বর্ণনাকারী আম্র ইবনু আওস আনসারী মিথ্যার দোষে দোষী । যাহাবী “আল-মীযান” গ্রন্থে বলেন ৪ তার অবস্থা মাজহুল, তিনি মুনকার হাদীস নিয়ে এসেছেন। তিনি তার এ হাদীসটি উল্লেখ করে বলেছেন ৪ আমার ধারণা এটি বানোয়াট । হাফিয ইবনু হাজার “লিসানুল মীযান” গ্রন্থে তার কথার সাথে একমত পোষণ করেছেন এবং তাকে সমর্থন করেছেন। (le 09 MES ag gh als 5 BH) YA) ২৮১। সে এক নাবী যাকে তার জাতি ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ খালিদ ইবনু সিনানকে বুঝানো হচ্ছে।. হাদীসটি সহীহ্‌ নয়। এটি হাকিম (২/৫৯৮-৫৯৯) এবং অনুরূপ ভাবে আবূ ই'য়ালা মু'য়াল্লা ইবনু মাহদী সূত্রে ...বর্ণনা করেছেন। এ সনদটি দুর্বল মুরসাল হওয়ার কারণে । মু'য়াল্লা ইবনু মাহদীকে আবূ হাতিম দুর্বল আখ্যা দিয়েছেন। তিনি আরো বলেছেন ৪ তিনি কখনও কখনও মুনকার হাদীস নিয়ে আসতেন । হায়সামী বলেছেন £ এটি সেগুলো হতেই । আমি (আলবানী) বলছি ঃ হাদীসটি তাবারানী (৩/১৫৪/১), বাষ্যার (২৩৬১), ইবনু আদী (২/২৭১), আবু নু‘য়াইম “আখবারু আসবাহান” গ্রন্থে (২/১৮৭) কায়স ইবনু রাবী‘ সূত্রে সালেম আল-আফতাস হতে ...বর্ণনা করেছেন। বষ্যার বলেন ঃ এ সূত্র ছাড়া এটিকে মারফ্‌' হিসাবে চিনি না। কায়স নিজে নির্ভরযোগ্য ছিলেন, কিন্তু তিনি মুখস্থ বিদ্যায় দুর্বল ছিলেন। তার এক ছেলে ছিল সে তার হাদীসের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিত, যা তার হাদীসের অন্তর্ভুক্ত ছিল না। সাওরী হাদীসটি সাঈদ ইবনু যুবায়ের হতে মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। এটি ইবনু কাসীর “আল-বিদায়া ওয়ান নিহায়া” গ্রন্থে (২/২১১) বর্ণনা করেছেন। ইবনু আদী বলেন ঃ তিনি তার হাদীসটিকে মওসূল করেননি ।

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।