যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

য‘ঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) ২৭১ ২৭৪ চল্লিশটি বাড়ী পর্যন্ত প্রতিবেশী এ মর্মে জিবরীল আমাকে ওয়াসিয়াত করেছেন। চতুর্দিকে দশটি দশটি করে। হাদীসটি দুর্বল। এটি বাইহাক্দী (৬/২৭৬) ইসমাঈল ইবনু সায়েফ হতে...বর্ণনা করেছেন। অতঃপর বলেছেন £ এটির সনদ দুর্বল । আমি (আলবানী) বলছি ঃ যায়লা‘ঈ “নাসবুর রায়ার” গ্রন্থে (8/8১8) তা স্বীকার করেছেন। কারণ এ ইসমাঈল সম্পর্কে ইবনু আদী (১/৩১৮) বলেন ৪ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে ভেজালযুক্ত হাদীস বর্ণনা করেছেন এবং তিনি হাদীস চোর । আমি (আলবানী) বলছি ঃ বর্ণনাকারী সাকীনা এবং উম্মে হানীকে আমি চিনি না। Aly 8 UE be TOY IY 92 3 C33 9) ‘Vo AER Cals AIR Call 0418 19 Cell : GAD UH ২৭৫। সাবধান! অবশ্যই চল্লিশ ঘর পর্যন্ত প্রতিবেশী। সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্টতাকে ভয় করে। চল্লিশ ঘর বলতে কী বুঝানো হচ্ছে এ মর্মে যুহ্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল? তিনি বলেন $ চল্লিশ এ দিকে আর চল্লিশ এদিকে । হাদীসটি দুর্বল । এটি তাবারানী “মু'জামুল কাবীর” গ্রন্থে (১৯/৭৩/নং ১৪৩) ইউসুফ ইবনু সাফার হতে এবং তিনি আওযা'ঈ হতে . “বর্ণনা করেছেন। বর্ণনাকারী ইউসুফ ইবনু সাফার আবুল ফায়েয সম্পর্কে সমালোচনা রয়েছে। অনুরূপ কথা যায়লা‘*ঈও (8/৪8১৩-৪১৪) বলেছেন। তাদের পক্ষ হতে এ ইবনু সাফার সম্পর্কে নিতান্তই নরম কথা বলা হয়েছে। কারণ এরূপ কথা বলা হয় যার ব্যাপারে ভাল না মন্দ এ নিয়ে দ্বন্ব রয়েছে তার ক্ষেত্রে । অথচ এ ইবনু সাফার মাতরূক হওয়ার ব্যাপারে সবাই একমত, বরং তাকে দারাকুতনী মিথ্যুক আখ্যা দিয়েছেন এবং বাইহাকী তার সম্পর্কে বলেছেন £ তিনি হাদীস জালকারীদের অন্তর্ভুক্ত । তার জাল হাদীস পূর্বে আলোচিত হয়েছে (১৮৭ নং)। এ জন্য হায়সামী “আল-মাজমা‘” গ্রন্থে ( ৮/১৬৯) বলেছেন £ ইউসুফ ইবনুস সাফার মাতরূক। আমি (আলবানী) বলছি ৪ হাকাল ইবনু যিয়াদ আওযা“ঈ হতে মুরসাল হিসাবে হাদীসটি বর্ণনা করেছেন। সেটি আবু দাউদ তার “আল-মারাসীল” গ্রস্থে (নং ৩৫০) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।