যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

২৬৬ য'ঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) ইবনুল জাওযী “আল-মাওযূ‘আত” গ্রন্থে (৩/৭৩) হাদীসটির তিনটি সূত্র উল্লেখ করেছেন। | ১। প্রথমটি সম্পর্কে আলোচনা করা হল। ক ২।. দ্বিতীয় সূত্ৰটিতে আবূ আমূর বিশ্র ইবনু ইব্রাহীম আল-আনসারী রয়েছেন। তিনি আওযা‘ঈ হতে হাদীসটি বর্ণনা করেছেন। এটি দারাকুতনী এবং ইবনু আসাকির তার “আত-তারীখ” গ্রন্থে (৩/১০/১) বৰ্ণনা করেছেন। ইবনুল জাওযী বলেন $ বিশ্র এককভাবে এটি বর্ণনা করেছেন। তিনি হাদীস জালকারী । আমি (আলবানী) বলছি ৪ ইমাম যাহাবী তার জীবনীতে উল্লেখ করেছেন যে, এ হাদীস তার মুসীবতগুলোর একটি! ইবনু আদী “আল-কামিল” গ্রন্থে তার কতিপয় হাদীস (২/৩৩) বর্ণনা করেছেন, এটি সেগুলোর একটি । অতঃপর বলেছেন $ এ হাদীসগুলো আওযা‘ঈ এবং অন্যদের থেকে বর্ণনা করা। বিশ্র ছাড়া অন্য কেউ আওযা‘ঈ হতে সেগুলো বর্ণনা করেননি। এগুলো বাতিল তিনি তাদের উপর জাল করেছেন। অনুরূপভাবে তার সেই সব হাদীস যেগুলো আমি উল্লেখ করিনি (তাদের থেকে বর্ণনা করা) সেগুলোও বানোয়াট । ৩। তৃতীয়টি গিয়াস ইবনু ইব্রাহীম সূত্রে বর্ণিত হয়েছে। এ গিয়াস এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন, তিনি মাতরূক। আমি (আলবানী) বলছি ৪ তিনি জাল করার দোষে দোষী, যেমনভাবে পূর্বে তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুয়ূতী “আল-লাআলী” গছে (২/১৮০) তাবারামীর বর্ণনা হতে বাকিয়া ইবনুল ওয়ালীদ থেকে চতুর্থ সূত্র উল্লেখ করেছেন। অতঃপর চুপ থেকেছেন, কিন্তু তার চুপ থাকা সঠিক হয়নি। কারণ বাকিয়া মাজহুল বর্ণনাকারীদের থেকে বর্ণনা করেছেন, যেমনভাবে ইবনু মাঈন ও আজালী বলেছেন। এ বর্ণনাটি এ প্রকারের অন্তর্ভুক্ত । কারণ তার শাইখ আবূ আব্দির রহমান মাজহূল বর্ণনাকারীদের একজন; যেমনভাবে “আল-লিসান” গহে এসেছে। অতঃপর আমি (আলবানী) আরেকটি সূত্র পেয়েছি, যেটি একাধিক সমস্যায় জর্জরিত । তাতে বিশ্র ইবনু ওবায়দিল্লাহ রয়েছেন । তার সম্পর্কে ইবমু আদী বলেন 8৪ তিনি আইম্মাদের থেকে বর্ণনাকারী হিসাবে মুনকারুল হাদীস । আরো রয়েছেন ইয়াহ্‌ইয়া ইবনু আবী ফুরাত; আমি তাকে চিনি না।

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।