২৪৪ ' য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) হাফিয ইবনু হাজার “লিসানু মীযান” গ্রস্থে (২/২৬৯) বলেন ৪ এটি বানোয়াট তাতে কোন সন্দেহ নেই । কিন্তু জানি না কে জাল করেছে। তার এ বক্তব্যকে সুয়ূতী “আল-লাআলী” গ্রন্থে (২/২৭৩) সমর্থন করেছেন। ALE AIG pE ASA ha) Y 45 kel a AL [g083) .YYA ২২৯ । তোমরা আকীক পাথরের তৈরিকৃত আংটি ব্যবহার কর। কারণ সেটি তোমাদের কোন ব্যক্তির নিকট থাকাকালীন তাকে চিন্তা গ্রাস করবে না। হাদীসটি জাল । এটিকে দাইলামী তার “মুসনাদ” গ্রন্থে (২/৩২) ‘আলী ইবনু মাহরুবিয়া আল- কাযবীনী সূত্রে বর্ণনা করেছেন। এটির সনদে দাউদ ইবনু সুলায়মান আল-গাযী আল-জুরজানী নামক এক বর্ণনাকারী আছেন। তকে ইবনু মাঈন মিথ্যুক আখ্যা দিয়েছেন। | যাহাবী বলেন ঃ তিনি মিথ্যুক শাইখ। ‘আলী ইবনু মূসা আর-রিযা হতে বৰ্ণনাকৃত তার একটি জাল কপি আছে। আমি (আলবানী) বলছি ৪ এ হাদীসটি উল্লেখিত কপি হতেই নেয়া । এরূপই স্পষ্ট হবে সেই ব্যক্তির নিকট যে “মাকাসিদুল হাসানা” এবং “আল-কাশফ” গ্রন্থদ্বয় দেখবে । (3 S23 9 A ally SBS C2) YY ২৩০ । যে ব্যক্তি আকীক পাথরের আংটি ব্যবহার করবে, সে সর্বদা কল্যাণই দেখতে পাবে। হাদীসটি জাল। এটি ইবনুল জাওযী “আল-মাওযূ‘আত” গ্রন্থে (১/৫৭) ইবনু হিব্বান-এর সূত্র হতে বর্ণনা করেছেন। ইবনু হিব্বান এটিকে “আয-যু‘য়াফা” গ্রন্থে (৩/১৫৩) যুহায়ের ইবনু আব্বাদ হতে ...উল্লেখ করেছেন। ইবনু হিব্বান এবং ইবনুল জাওযী সনদের এক বর্ণনাকারী আবূ বাক্র সম্পর্কে বলেন $ তিনি মালেক হতে এমন হাদীস বর্ণনা করেছেন, যা তার হাদীসের অন্তর্ভুক্ত ছিল না। সুয়ৃতী তার এ কথাকে “আল-লাআলী” গ্রন্থে (২/২৭১): সমর্থন করেছেন। যাহাবী আবু বাক্রের জীবনী বর্ণনা করতে গিয়ে তার এ হাদীসটি উল্লেখ করে বলেন ঃ এটি মিথ্যা । . হাফিয ইবনু হাজার “আল-লিসান” গ্রন্থে যাহাবীর বক্তব্যকে সমর্থন করেছেন।
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।