যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ২৪৩ ইবনু আদী বলেন £ এ ইয়াকুব ইবনু ইব্রাহীম পরিচিত নন। তার থেকে ইয়াকুব ইবনুল ওয়ালীদ চুরি করতেন। সুয়ৃতী “আল-লাআলী” গ্ৰন্থে (২/২৭২) তার অভ্যাসগতভাবে ইবনুল জাওযীর সমালোচনা করে বলেছেন £ এটির অন্য সূত্রও রয়েছে, যেটি আল-খাতীব এবং ইবনু আসাকির বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছি £ঃ এ সনদটি অন্ধকারাচ্ছন্ন । কারণ এ সূত্রে বর্ণনাকারী খাল্লাদ ইবনু ইয়াহ্ইয়ার নীচে যে তিনজন বর্ণনাকারী আছেন, তাদের কাউকেই চেনা যায় না। তারা হচ্ছেন শু'য়ায়েব ইবনু মুহাম্মাদ, আবূ আব্দিল্লাহ মুহাম্মাদ ইবনু ওয়াসীফ আল-কামী এবং মুহাম্মাদ ইবনু সাহাল। হাদীসটি বিভিন্ন ভাষায় বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, কিন্তু সবগুলোই বাতিল। যেমনভাবে সাখাবী “আল-মাকাসিদ” গ্রন্থে বলেছেন । অধিকাংশ সূত্র মিথ্যার দোষে দোষী ব্যক্তি হতে মুক্ত নয়। তাছাড়া ভাষাগতভাবে চরম পর্যায়ের ইযতিরাব লক্ষ্য করা যাচ্ছে। (43 dG 43 tBtalty saa) .YYV ২২৭। তোমরা আকীক পাথরের আংটি ব্যবহার কর; কারণ সেটি দরিদ্রকে দূরীভূত করে। হাদীসটি জাল । এটিকে ইবনুল জাওযী “আল-মাওযূ‘আত” গ্রন্থে (৩/৫৮) ইবনু আদীর বর্ণনায় উল্লেখ করেছেন এবং তার থেকে দাইলামী (২/৩১) হুসাইন ইবনু ইব্রাহীম আল- বাবী হতে...বর্ণনা করেছেন। ইবনুল জাওযী বলেন, ইবনু আদী বলেছেন ৪ এটি বাতিল, হুসইন মাজহুল। " যাহাবী “আল-মীযান” গ্রন্থে বলেন £ হাদীসটি জাল । তার এ মতকে হাফিয ইবনু হাজার “লিসানুল মীযান” গ্রন্থে সমর্থন করেছেন। অনুরূপভাবে সুয়ূতীও “আল-লাআলী” গ্রন্থে (২/২৭৩) ইবনুল জাওযীর জাল বলাকে সমর্থন করেছেন। আদীর বর্ণনা হতে উল্লেখ করেছেন। (EN GAT LNG GSU Cal 4s 3aly LBS) YA ২২৮। তোমরা আকীক পাথরের আংটি ব্যবহার কর। কারণ সেটি কর্ম সম্পাদনে সর্বপেক্ষা সফল আর ডান হাত সৌন্দর্যের জন্য সর্বাধিক উপযুক্ত। হাদীসটি জাল । এটি ইবনু আসাকির (৪/২৯১/১-২) উল্লেখ করেছেন।
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।