যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

_য'ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ২৩৩ ২১৩ । আমি অবশ্যই একটি যমীন সম্পর্কে জানি, যাকে বলা হয় ওমান, যার একদিকে বিস্তৃত রয়েছে সমুদ্র । সেখান হতে হজ্জ করা অন্য স্থান হতে দু'বার হজ্জ করার চেয়েও অতি উত্তম। হাদীসটি দুর্বল । এটি ইমাম আহমাদ “মুসনাদ” গ্রন্থে (নং ৪৮৫৩), সাকাফী “মাশীখাতুন নাইসাপুরীয়ীন” গ্রন্থে (১৮৪-১৮৫) এবং বাইহাকী তার “সুনান” গ্রন্থে (৪/৩৩৫) হাসান ইবনু হাদিয়া সূত্রে...বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছি ঃ হাসান ইবনু হাদিয়া ছাড়া হাদীসটির সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য । তাকে ইবনু আবী হাতিম “আল-জারহু ওয়াত তা‘দীল” গ্রন্থে উল্লেখ করে তার সম্পর্কে ভাল-মন্দ কিছুই বলেননি। তবে ইবনু হাজার “লিসানুল মীযান” গ্রন্থে বলেছেন £ ইবনু আবী হাতিম তার পিতা হতে বর্ণনা করে বলেছেন ৪ আমি তাকে চিনি না। কিন্তু ইবনু হিব্বান তাকে “আস-সিকাত” গ্রন্থে (৪/১২৩) উল্লেখ করেছেন। মাজহুল বর্ণনাকারীদেরকে নির্ভরযোগ্য বলা তার আদাত হওয়ার কারণে । গ্রন্থে (৩/২১৭) বলেছেন ঃ হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য । আহমাদ মুহাম্মাদ শাকির ইমাম আহমাদের এ হাদীসটির সনদকে সহীহ্‌ বলেছেন, কিন্তু তাদের এ সহীহ্‌ বলাটা সঠিক নয়, যা একটু পূর্বেই উল্লেখ করা হয়েছে। (YC Hi te Gal AS CA) YE ২১৪ । যে আমার প্রতি দূরূদ পাঠ করবে না, তার কোন ধর্ম নেই। হাদীসটি দুৰ্বল । ইবনুল কাইয়্যিম বলেন £ এটি মুহাম্মাদ ইবনু হামাদান আল-মারওয়াযী বর্ণনা করেছেন। এটির দু'টি সমস্যা £ ১। সনদের বর্ণনাকারী ইউসূফ ইবনু আসবাত সম্পর্কে আবূ হাতিম বলেন $ তিনি একজন আবেদ ছিলেন। তর গ্রন্থগুলো দাফন করে দিয়েছিলেন। তিনি বনু ভুল করতেন'।।তিনি সৎ বাজি হওয়া মতেও তার হামীয়কে দলীল ছিসাতরে গ্রহণ করা যায় না। ২। যার হতে বর্ণনাকারী ব্যক্তি; ইনি এমন এক ব্যক্তি যার নাম উল্লেখ করা হয়নি৷ হাফিয সাখাবী “আল-কাওলুল বাদী‘” গ্রন্থে (পৃঃ ১১৪) এ কারণই উল্লেখ করেছেন। এটি হচ্ছে তার ত্রুটি ।

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।