যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ২২৯ “কিতাবুত তাজরীদ” গ্রন্থে এমন বহু হাদীস স্থান পেয়েছে যেগুলোর কোন ভিত্তি ছয়টি হাদীস গ্রন্থে নেই । এ হাদীসটি সেই পর্যায়ভুক্ত যেটি ছয়টি হাদীস গ্রন্থে, এমনকি অন্য কোন প্রসিদ্ধ গ্রস্থেও যার কোন ভিত্তি নেই । ইবনুল কাইয়্যিম বরং স্পষ্টভাবে “যাদুল মা'য়াদ” গ্রন্থে (১/১৭) হাদীসটি বাতিল হওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন ঃ সাধারণ লোকদের মুখে মুখে প্রচার হয়েছে যে, জু্ম*আর দিবসের সে হজ্জ বাহাত্তরটি হজ্জের সমতুল্য । এটি বাতিল, এর কোন ভিত্তি রসূল (8) হতে এমনকি কোন সাহাবী বা তাবেঈ হতেও নেই। তার একথাকে মানাবী “ফায়যুল কাদীর” গ্রন্থে (২/২৮) সমর্থন করেছেন। ইবনু আবেদীন “হাশীয়া” গ্রন্থেও সমর্থন করেছেন । (La) p22 2 Mas i) I) isa EA IHU) YA ২০৮ । যে ব্যক্তির হজ্জ গৃহীত হবে (কবুল হবে) তার কল্কর উঠিয়ে নেয়া হয় অর্থাৎ পাথর নিক্ষেপের স্থানে নিক্ষিপ্ত পাথর উঠিয়ে নেয়া হয়। হাদীসটি দুর্বল । “মাকাসীদুল হাসানা ফিল আহাদীসিল মুসতাহারা আলাল আলসিনা” গ্রন্থের লেখক বলেছেন £ এটিকে দাইলামী ইবনু উমার (4%) হতে মার হিসাবে বর্ণনা করেছেন। * ছ্বনু আদী হাদীসটি “আল-কামিল” গ্রন্থে (৭/২৫৫৫) আব্দুল্লাহ ইবনু খাররাশ সূত্রে ওয়াসিত ইবনু হারিস হতে বর্ণনা করেছেন। অতঃপর বলেছেন £ ওয়াসিত-এর হাদীসগুলোর অনুসরণ করা যায় না। যাহাবীর “আল-মীযান” গ্রন্থে তার মুনকারগুলো উল্লেখ করা হয়েছে, এটি সেগুলোর একটি ৷ . হাদীসটি বাইহাকী তার “সুনানুল কুবরা” গ্রন্থে (৫/১২৮), দারাকুতনী (পৃ:২৮৯), হাকিম (১/৪৭৬) ও তাবারানী “মু'জামুল আওসাত” গ্রন্থে (১/১২১/১) ইয়াধীদ ইবনু সিনান সূত্রে উল্লেখ করেছেন। এ ইয়াধীদ ইবনু সিনানকে বাইহাৰী দুৰ্বল বলেছেন। তিনি আরো বলেছেন 8 ইয়াযীদ হাদীসের ক্ষেত্রে শক্তিশালী নন। কিন্তু হাকিম এ কথার বিরোধিতা করে বলেছেন ৪ এটির সনদ সহীহ, ইয়াযীদ ইবনু সিনান মাতরূক নন। তবে হক হচ্ছে বাইহাক্বীর কথায় । কারণ তিনি এ বিষয়ে বেশী জ্ঞাত । হাকিম কর্তৃক মাতরূক নয় বলা প্রমাণ করে না যে, হাদীসটি সহীহ । কারণ কখনো মাতরূক না হয়েও দুর্বল হতে পারে, যার কারণে হাদীস দুর্বল হয়।

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।