যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ২২৫ আল-খাতীব বলেন $ তিনি নির্ভরযোগ্য ছিলেন না। তার সম্পর্কে মুহাম্মাদ ইবনু ইউসুফ জুরজানী আল-কুশৃশী বলেন £ তিনি মিথ্যুক । তার সম্পর্কে আবুল আব্বাস আল-আসামও অনুরূপ মন্তব্য করেছেন। সনদের আরেক বর্ণনাকারী আবূ আব্দিল্লাহ মুহাম্মাদ ইবনু আব্বাসকে চিনি না। তার শাইখ ইসমাঈল ইবনু তালহা ইবনু ইয়াযীদের জীবনী পাচ্ছি না। এছাড়া মুহাম্মাদ ইবনু আবী লায়লা দুর্বল । তার স্মরণশক্তি ছিল ক্রুটিপূর্ণ । তিনি এ ব্যাপারে প্ৰসিদ্ধ । সুয়ূতী হাদীসটি “আল-লাআলী” গ্রন্থে (১/২৮৫) পূর্বের হাদীসটির শাহেদ হিসাবে উল্লেখ করেছেন। কিন্তু দু’ দিক দিয়ে তা সঠিক নয় ৪ ১। এটি বানোয়াট, এ ব্যাপারে উপরে আলোচনা করা হয়েছে। ২। এ হাদীসটিকে যার জন্য শাহেদ হিসাবে বলা হচ্ছে এটি তার বিরোধী । কারণ এ হাদীসে বলা হচ্ছে চল্লিশ দিন পরে নাবীগণকে তাদের কবরে অবশিষ্ট রাখা হবে না (যদিও এটি জাল) এবং পূর্বেরটিতে বলা হয়েছে তার আত্মাকে কবরের মধ্যে তার নিকট ফিরিয়ে দেয়া হবে! এটি কোথায় আর সেটি কোথায়?! একটি অপরটির বিরোধী । এছাড়া এ হাদীসটি সহীহ্ হাদীস বিরোধী যা এটির জাল হওয়ার প্রমাণ বহন করছে। Ky IG Ae sha Cay Maa tg Be oP sha C2) YY (it sf gd 4 ENE ATTY SU Jal 2 ads cri EL 2 ২০৩। যে আমার কবরের নিকট আমার প্রতি দুরূদ পাঠ করবে; আমি তা শ্রবণ করি এবং যে ব্যক্তি আমার প্রতি দূর হতে দুরূদ পাঠ করবে; একজন ফেরেশতাকে তা আমার নিকট পৌঁছে দেয়ার জন্য দায়িত্ব দেয়া হবে এবং তা তার দুনিয়া ও আখেরাতের কর্মের জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আমি তার জন্য সাক্ষী বা সুপারিশকারী হয়ে যাব। হাদীসটি এভাবে জাল । হাদীসটি ইবনু সাম‘উন “আল-আমালী” গ্রন্থে (২/১৯৩/২), খাতীব বাগদাদী তার “আত-তারীখ” গ্রন্থে (৩/২৯১-২৯২) এবং ইবনু আসাকির (১৬/৭০/২) মুহাম্মাদ ইবনু মারওয়ান সূত্রে আ‘মাশ হতে এবং তিনি আবূ সালেহ্ হতে...বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছি ঃ$ মুহাম্মাদ ইবনু মারওয়ান সূত্রে ইবনুল জাওযী “আল-মাওযু‘আত” গ্রন্থে (১/ ৩০৩) উকায়লীর বর্ণনা হতে হাদীসটি উল্লেখ করে বলেছেন ঃ
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।