যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ২২৩ 1 2 Oa m3) 9) 08 ph BRA Cg ons Cn LU) না) Die 0% 008 ob ME hy ot Grd LL igs Cag Ay) A) (Ls ২০১। প্রত্যেক নাবীই মৃত্যুবরণ করেন, অতঃপর চল্লিশ দিন পর কবরে তীর নিকট তীর আত্মাকে ফিরিয়ে দেয়া হলে তিনি দাঁড়িয়ে যান। আমি আমার মে'রাজের রাতে মূসাকে অতিক্রম করছিলাম এমতাবস্থায় যে, তিনি তীর কবরে পরিবারবর্গের মাঝে দাড়িয়ে ছিলেন। হাদীসটি জাল । এটি আবু নু'য়াইম “আল-হিলইয়াহ” গ্রন্থে (৮/৩৩৩) তার শাইখ সুলায়মান ইবনু আহমাদ তাবারানী সূত্রে বর্ণনা করেছেন। এছাড়া এটি “মুসনাদুশ শামীয়ীন” গ্রন্থে (পৃ: ৬৪) এসেছে। ইবনু আসাকিরও (১৭/১৯৭/১) হাসান ইবনু ইয়াহ্ইয়া হতে...বৰ্ণনা করেছেন। আমি (আলবানী) বলছি ৪ হাসান ইবনু ইয়াহইয়া আল-খুশানী মাতরূক, যেমনভাবে তার সম্পর্কে পূর্বের হাদীসটিতে আলোচনা করা হয়েছে। তার সূত্রেই ইবনুল জাওযী “আল-মাওযূ‘আত” গ্রন্থে (৩/২৩৯) ও (১/৩০৩)- ইবনু হিব্বান কর্তৃক “মাজরূহীন” গ্রন্থের (১/২৩৫) বর্ণনা হতে উল্লেখ করেছেন। ইবনু হিব্বান বলেছেন ৪ এটি বাতিল, খুশানী নিতান্তই মুনকারুল হাদীস । তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে যেগুলোর কোন ভিত্তি নেই সেগুলো বর্ণনা করেছেন। হাফিয ইবনু হাজার ইবনু হিব্বান হতে বর্ণনা করে বলেন, তিনি বলেছেন £ এ হাদীসটি বাতিল, বানোয়াট । অতঃপর তিনি তা “তাহযীবুত তাহযীব” গ্রন্থে (২/৩২৭) সমর্থন করেছেন। যাহাবীও “আল-মীযান” গ্রন্থে এ খুশানীর জীবনী বর্ণনা করতে গিয়ে তার থেকে অনুরূপ ভাষ্য বর্ণনা করে বলেছেন ৪ তিনি এককভাবে এটি বর্ণনা করেছেন। এটিকে ইবনুল জাওযী সতিয়োডৰ যাত গ্রন্থেও উল্লেখ করে তিনিও তা সমর্থন করেছেন। সুয়ৃতী সকলের বিপরীত কথা বলে “আল-লাআলী” গ্রন্থে (১/২৮৫) ইবনুল জাওযীর সমালোচনা করে বলেছেন যে, শাহেদ থাকার কারণে হাদীসটি হাসান স্তরে পৌঁছে যায়। এ কথা বলার পর তার সমর্থনে আরো যে সব.কথা বলেছেন তা গ্রহণযোগ্য নয়। কারণ তিনি বলেছেন যে, তাকে (খুশানীকে) জালকরা বা মিথ্যার সাথে জড়িত করা হয়নি। কিন্তু ইবনু হিব্বান স্পষ্টভাবে বলেছেন ঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে এমন কিছু বর্ণনা করেছেন যার কোন ভিত্তি নেই । এ কথা হতে স্পষ্ট বুঝা যায় যে, তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন।
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।