যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

য'ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ২২১ এটি তাবারানী “মু‘জায়ুল কাবীর” গ্রন্থে (৩/১২৩/১) এবং ইবনু হিব্বান “আল-মাজরূহীন” গ্রন্থে (১/২০২) হিশাম ইবনু খালিদ সূত্রে বাকিয়া হতে...বর্ণনা করেছেন। হায়সামী “আল-মাজমা*” গ্রন্থে (২/৩৩১) বলেন $ হাদীসটি তাবারানী “আল- কাবীর” গ্রন্থে বর্ণনা করেছেন, তাতে বাকিয়া রয়েছেন, তিনি মুদাল্লিস । আমি (আলবানী) বলছি £ঃ ইবনু আবী হাতিম তার “আল-ইলাল” গ্রন্থে তাবারানীর সূত্রেই হাদীসটি উল্লেখ করেছেন এবং তার পিতা হতে বর্ণনা করেছেন তিনি বলেন ঃ হাদীসটি জাল (বানোয়াট), এটির কোন ভিত্তি নেই । যাহাবী আবূ হাতিমের কথাকে সমর্থন করেছেন। ১৯৫ নং হাদীসে এ বাকিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। যাহাবী “আল- মীযান"” গ্রন্থে বলেন ঃ ইবনু হিব্বান বলেছেন £ এ হাদীসটি এমন এক কপি হতে আমরা লিখেছি যে কপির সবই বানোয়াট । সুয়ৃতী এ দুই ইমাম কর্তৃক হাদীসটিকে জাল হিসাবে হুকুম লাগানোর পরেও সে দিকে লক্ষ্য না করে তার “জা্মে‘উস সাগীর” গ্রন্থে উল্লেখ করেছেন। (I Cady Ad Cas OF AVN se SYD G2) 44, ১৯৯। পিতার নিকট পুত্রের প্রাপ্য এই যে, সে তার সুন্দর নাম রাখবে এবং তাকে উত্তম রূপে আদব শিক্ষা দিবে। হাদীসটি জাল । এটি আবু মুহাম্মাদ জা‘ফার ইবনু মুহাম্মাদ আস-সীরাজ আল-কারী “আল- ফাওয়াইদ” গ্রন্থে (৫/৩২/১-৯৮ পর্যন্ত) এবং মুহাম্মাদ ইবনু আব্দিল ওয়াহিদ আল- মাকদেসী (যিয়া) “আল-মুনতাকা মীন মাসমু‘য়াত” গ্রন্থে (৪/২৬/১) মুহাম্মাদ ইবনু ঈসা সূত্রে তার শাইখ মুহাম্মাদ ইবনুল ফযল হতে...বর্ণনা করেছেন। আল-ক্ারী বলেন £ এটি গারীব, মুহাম্মাদ ইবনুল ফযল ছাড়া অন্য কেউ বর্ণনা করেছেন কিনা তা জানি না, তিনি নিতান্তই দুর্বল, তবে তার পিতা নির্ভরযোগ্য । আমি (আলবানী) বলছি ঃ মুহাম্মাদ ইবনুল ফযলকে ইবনু আবী শায়বাহ মিথ্যার দোষে দোষী করেছেন। ফাল্লাস বলেন ঃ তিনি মিথ্যুক । ইমাম আহমাদ বলেন ঃ তার হাদীস সিথ্যুকদের হাদীসের অন্তর্ভুক্ত অপর বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু ইসহাক আল-মাদায়েনী মাতরুক, যেমনভাবে দারাকুতনী ও হাকিম বলেছেন। -2১৫

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।