যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ২১৯ হাফিয ইবনু হাজার “ফাতহুল বারী” গ্রস্থে (১/২৯০) বলেন ৪ এটি ব্যক্তি কর্তৃক তার স্ত্রীর গুপ্তাঙ্গের দিকে দৃষ্টি দেয়া জায়েয হওয়ার দলীল । এটি যখন স্পষ্ট হচ্ছে, তখন গোসলের সময় এবং সঙ্গম করার সময় দৃষ্টি দেয়ার মধ্যে কোন পার্থক্য নেই । অতএব হাদীসটি বাতিল হওয়া সাব্যস্ত হচ্ছে। Jy call Lins LL EA ol ES HN ASS Lal 13) YA (AAD S99 OG cS ১৯৬। তোমাদের কোন ব্যক্তি যখন সঙ্গম করবে, তখন গুপ্তাঙ্গের দিকে দৃষ্টি দিবে না, কারণ তা অন্ধ সন্তান ভূমিষ্টের কারণ এবং বেশী বেশী কথা বলবে না; কারণ তা বোবা সন্তান ভূমিষ্টের কারণ । হাদীসটি জাল । এটি ইবনুল জাওযী “আল-মাওযূ‘আত” গ্রন্থে (২/২৭১) আযদীর বর্ণনা হতে উল্লেখ করেছেন। যার সূত্রে মুহাম্মাদ ইবনু আব্দির রহমান আল-কুশায়রী রয়েছেন। তার সম্পর্কে খালীলী তার “মাশিখাত” গ্রন্থে বলেন ঃ তিনি শামী । এ হাদীসটি তিনি এককভাবে বর্ণনা করেছেন। তিনি মুনকার বর্ণনা করতেন। আমি (আলবানী) বলছি ঃ তিনিই হচ্ছেন হাদীসটির সমস্যা । তার সম্পর্কে যাহাবী বলেন ঃ তিনি মিথ্যার দোষে দোষী, নির্ভরযোগ্য নন। আবুল ফাতাহ আল- আযদী বলেন ঃ$ তিনি মিথ্যুক, মাতরূকুল হাদীস । “লিসানুল মীযান” গ্রস্থে দারাকুতনী হতে বর্ণনা করা হয়েছে; তিনি বলেন ঃ তিনি মাতরূকুল হাদীস । উকায়লী মিস‘য়ার হতে তার হাদীসগুলো সম্পর্কে বলেন ঃ মুনকারুল হাদীস, তার কোন ভিত্তি নেই, তার অনুকরণও করা যায় না। কারণ তিনি (কুশায়রী) মাজহুল [অপরিচিত] । অনুরূপ কথা ইবনু আদীর “আল-কামিল” গ্রন্থেও (৬/২২৬১) এসেছে। 3 BY 09 He 00 splay A De HSE LL 9) ‘0a (UE) ১৯৭। নারীদের সাথে মিলিত হওয়ার সময় তোমরা বেশী কথা বলবে না, কারণ তা থেকে বোবা ও ধবল রোগের সৃষ্টি হয়। হাদীসটি নিতান্তই দুৰ্বল । এটি ইবনু আসাকির তার সনদে (৫/৭০০) আবুদ-দারদা হাশিম ইবনু মুহাম্মাদ ইবনে সালেহ্ আল-আনসারী পর্যন্ত ...বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।