যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ২১৫ দারাকুতনী বলেন ঃ হাদীসটি মিথ্যা, মাহমাশ হাদীস জাল করতেন। সয়ুতী “আল-লাআলী” গ্রন্থে (২/২৮) তা সমর্থন করেছেন। ইবনু আররাক “তানযীহুশ শারী‘য়াহ” গ্রস্থে (২/২৩৬) বলেন ঃ হাফিয যাহাবী “তাবাকাতুল হুফ্ফায” গ্রন্থে শুধুমাত্র বলেছেন হাদীসটি সহীহ নয় । সহীহ্ নয় এ কথা দ্বারা হাদীসটি জাল নয় এমন কিছু বুঝানো ঠিক হবে না, দু'টি কারণে $৪ ১। হাদীসটি স্পষ্টত জাল এ কারণই তার প্রমাণ বহন করছে। কারণ এটিকে একজন জালকারী বর্ণনা করেছেন। তাছাড়া দারাকুতনী স্পষ্ট করেই বলেছেন ৪ এটি মিথ্যা হাদীস এবং ইবনু হিব্বান বলেছেন বাতিল। ২। ‘এটি সহীহ নয়’ কথাটি হাদীসটি জাল এ কথা বিরোধী নয়, বরং বহু সময় দেখা যায় এ শব্দটি জাল শব্দের স্থলাভিষিক্ত হয়েছে, এখানেও সেরূপ । কারণ যাহাবী নিজেই হিশাম ইবনু ওবায়দিল্লার জীবনীতে ইবনু হিব্বান-এর বর্ণনায় এ হাদীসটিসহ আরেকটি হাদীস উল্লেখ করে বলেছেন ৪ উভয়টিই বাতিল । মানাবী যাহাবী হতে নকল করেছেন (৬/১৬৩) যে, তিনি “আয-যু'য়াফা” গ্রন্থে বলেছেন ঃ এ দু'টো হাদীসই বানোয়াট । অতএব ইবনু আররাক কর্তৃক এরূপ ধারণা পোষণ করা যে, যাহাবী জাল হিসাবে উল্লেখ করেননি, সঠিক নয়। (42 5 pa Sa Cu) NAN ১৯৩ । পুরুষের সৌভাগ্য রয়েছে তার হালকা পাতলা দাড়িতে। হাদীসটি জাল । হাদীসটি ইবনু হিব্বান “আয-যু‘য়াফা” গ্রন্থে (১/৩৬০), তাবারানী (৩/২৮২/১), ইবনু আদী (২/৩৫৮) ও খাতীব বাগদাদী তার “আত-তারীখ” গ্রন্থে (১৪/২৯৭) ইউসুফ ইবনু গারাক সূত্রে সুকায়েন ইবনু আবী সিরাজ হতে, তিনি মুগীরা ইবনু সুওয়াইদ হতে ...বর্ণনা করেছেন। আল-খাতীব বলেন ঃ সুকায়েন মাজহুল, মুনকারুল হাদীস । মুগীরা ইবনু সুওয়াইদও মাজহুল। এ হাদীসটি সহীহ নয়! এছাড়া ইউসুফ ইবনু গারাক মুনকারুল হাদীস । ইবনু হিব্বান বলেন ঃ সুকায়েন নির্ভরশীলদের উদ্ধৃতিতে জাল হাদীস বর্ণনাকারী ।
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।