য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ১৯৯ তার সম্পর্কে ইবনু আবী হাতিম “আল-জারহু ওয়াত তা'দীল” গ্রন্থে (১/২/৫৯০) বলেন ৪ তার হেফযে ক্রটি থাকার কারণে তিনি যে হাদীস শাম দেশে বলেছেন সেটি ইরাকে অস্বীকার করেছেন। ফলে তিনি তার কিতাব হতে যা বর্ণনা করেছেন তা সহীহ্ আর তার হেফয হতে যা বর্ণনা করেছেন তাতে ভুল করেছেন। ইবনু কাসীর বিবরণ দিয়েছেন যে, এ ঘটনাটি ইসরাইলীদের বানোয়াট ঘটনা । মারফ্* হাদীস হিসাবে সাব্যস্ত হয়নি। এটি কা'য়াব আল-আহবার হতে আব্ুল্লাহ্ ইবনু উমার () সূত্রে বর্ণিত হয়েছে। আমি (আলবানী) বলছি £ঃ একদল পূর্ববর্তী ইমাম এ হাদীসটিকে মুনকার হিসাবে চিহ্নিত করেছেন। ইমাম আহমাদ বলেন ঃ এটি মুনকার, এটি কা'য়াব হতে বৰ্ণনা করা হয়ে থাকে। ইবনু আবী হাতিম বলেন £ঃ আমি আমার পিতাকে এ হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম ৷ তিনি উত্তরে বলেন ৪ এটি মুনকার হাদীস । আমি (আলবানী) বলছি £ এটি মারফ্* হিসাবে বাতিল হওয়ার প্রমাণ এই যে, এটিকে ইবনু উমার ($) হতে সাঈদ ইবনু যুবায়ের এবং মুজাহিদ মওকুফ হিসাবে বর্ণনা করেছেন । যেমনভাবে সুয়ৃতীর “দুররুল মানসূর” গ্রন্থে (১/৯৭-৯৮) এসেছে। wd Slay Gh US 4p STE aa BULA gla AY C2) NV) (A ১৭১। যে ব্যক্তির কোন পুত্র সন্তান ভূমি হল, অতঃপর তার নাম রাখল মুহাম্মাদ তাঁর ছারা বরকত নেয়ার উদ্দেশ্যে । তাহলে সেই ব্যক্তি ও তার নবজাতক জান্নাতী হবে। হাদীসটি জাল । এটি ইবনু বুকায়ের “ফাযলু মান ইসমুহু আহমাদ ওয়া মুহাম্মাদ” নাযক (কাফ ১/৫৮) গ্রন্থে বর্ণনা করেছেন এবং তার সূত্র হতে ইবনুল জাওযী তার “মাওযূ'আত” গ্রন্থে (১/১৫৭) উল্লেখ করেছেন। অতঃপর বলেছেন £ এটির সনদে সমালোচিত ব্যক্তি রয়েছেন। এটির সনদে ইবনু বুকায়ের-এর শাইখ হামেদ ইবনু হাম্মাদ ইবনুল মুবারাক আল-আসকারী রয়েছেন। তার সম্পর্কে যাহাবী “আল-মীযান” গ্রন্থে বলেন $ তিনি ইসহাক ইবনু ইয়াসার আন-নাসীবী হতে বানোয়াট হাদীস বর্ণনা করেছেন। তিনিই হচ্ছেন এ হাদীসটির সমস্যা । তার এ কথাকে হাফিয ইবনু হাজার “লিসানুল মীযান” গ্রন্থে সমর্থন করেছেন। এ কারণেই ইবনুল কাইয়্যিম বলেছেন ৪ এ হাদীসটি বাতিল ।
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।