যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম গড) ১৯১ ছে হাত হা ইত ছাগ সতে ন জনয় জক লতার কহ কি তিনি জিলদ ইবনু আইউব হতে .....বর্ণনা করেছেন। ইবনু কাসীর হাদীসটি সম্পর্কে তার “আত-তাফসীর” গ্রন্থে (২/২৪৫) বলেন $ . এটি গারীব হাদীস, বরং মুনকার ৷ আমি (আলবানী) বলছি ঃ হাদীসটির সমস্যা হচ্ছে আব্দুল আযীয ইবনু ইমরান, কারণ তিনি নির্ভরযোগ্য নন। তার সম্পর্কে ১৬১ নং হাদীসে আলোচনা করা হয়েছে। এছাড়া এটির সনদে জিলদ ইবনু আইউব রয়েছেন। তার সম্পর্কে দারাকুতনী বলেন $ তিনি মাতরূক । হাদীসটি ইবনুল জাওযী “আল-মাওযূ‘আত"” গ্রন্থে (১/১২০) খাতীব বাগদাদীর সূত্রে উল্লেখ করে বলেছেন ৪ ইবনু হিব্বান বলেন ৪ এটি বানোয়াট, আব্দুল আযীয মাতরূক । তিনি প্রসিদ্ধ বৰ্ণনাকারীদের উদ্ধৃতিতে মুনকার হাদীস বর্ণনাকারী । (RSL) JF EA a3 13) UY ১৬৩ । যখন আরবদের পদস্থলন ঘটবে তখন ইসলামেরই পদস্বলন ঘটবে। হাদীসটি জাল । হাদীসটি আবু নু‘য়াইম “আখবারু আসবাহান” গ্রন্থে (২/৩৪০) বর্ণনা করেছেন। অনুরূপ ভাবে আবূ ই'য়ালা তার “মুসনাদ” গ্রন্থে (৩/৪০২/১৮৮১) বর্ণনা করেছেন। যার সূত্রে মুহাম্মাদ ইবনুল খাত্তাব বাসরী ও তার শাইখ ‘আলী ইবনু যায়েদ রয়েছেন। | ইবনু আবী হাতিমও “আল-ইলাল” গ্রন্থে (২/৩৭৬) উল্লেখ করে বলেছেন ৪ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম । আমার পিতাকে উত্তরে বলতে শুনেছি £ এ হাদীসটি বাতিল, এর কোন ভিত্তি নেই । আমি (আলবানী) বলছি £ এ হাদীসটির সমস্যা দু'টি $ ১। মুহাম্মাদ ইবনুল খাত্তাব; তিনি মাজহুলুল হাল। তার সম্পর্কে ইবনু আবী হাতিম “আল-জারহু ওয়াত তা‘দীল” গ্রন্থে (৩/২/২৪৬) বলেন £ আমার পিতাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, তিনি উত্তরে বলেন ৪ আমি তাকে চিনি না। “আল-মীযান” গ্রন্থে এসেছে, আযদী বলেন ঃ তিনি মুনকারুল হাদীস । অতঃপর এ হাদীসটি উল্লেখ করে মুনকার হওয়ার দিকেই ইঙ্গিত করেছেন। হাফিয ইবনু হাজার “লিসানুল মীযান” গ্রন্থে তার কথাকে সমর্থন করেন।

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।