১৮২ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) Ce Uy AMS LLSG OF UB AL 49 Bl LA Uy VAL) 10 ULE SG TAY ALLY al Cd LGN Bl Sh Ys (2h LAN}: 42 Sl (hl ১৫২ । তোমরা সুস্থতা প্রার্থনা কর এঁ বস্তু দ্বারা যার দ্বারা আল্লাহ্ ভার নিজের গুণাবলী বর্ণনা করেছেন সৃষ্টি কর্তৃক তার প্রশংসা করার পূর্বেই এবং ওঁ বস্তু হ্বারা যা দিয়ে আল্লাহ্ তীর নিজের প্রশংসা করেছেন। তথা আলহামদু লিল্লাহ ও কুলহু আল্লা আহাদ । যে ব্যক্তিকে কুরআন সুস্থ করতে পারে না, আল্লাহ তাকে শেফা দান করবেননা। হাদীসটি নিতান্তই দুর্বল । এটি আবু মুহাম্মাদ আল-খাল্লাল “ফাযায়েল কুল-হু আল্লাহু আহাদ” গ্রন্থে (২/১৯৮) উল্লেখ করেছেন। এছাড়া ওয়াহিদী তার “আত-তাফসীর” গ্রন্থে (২/১৮৫/২) ও সা‘লাবী বর্ণনা করেছেন, যেমনভাবে ইবনু হাজার-এর “তাখরীজ আহাদীসিল কাশ্শাফ” গ্রন্থে (পৃঃ ১০৩ নং ৩০৪) এসেছে। এটির সনদে আহমাদ ইবনুল হারিস আল-গাস্সানী নামক এক বর্ণনাকারী আছেন। তার সম্পর্কে ইবনু আবী হাতিম “আল-জারহু ওয়াত-তা'দীল” গ্রন্থে (১/১/৪৭) বলেন ঃ আমি আমার পিতাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম । তিনি বলেন ঃ তিনি মাতরককুল হাদীস । [মুনকার শব্দের ব্যাখ্যা দেখুন (৫৬) পৃষ্ঠায়] । নাসাঈ বলেন ঃ তিনি মুনকারুল হাদীস । বুখারী ও দুলাবী বলেন ৪ তার সম্পর্কে বিরূপ মন্তব্য রয়েছে। উকায়লী বলেন ঃ তার বহু মুনকার রয়েছে। সেগুলোর অনুসরণ করা যায় না। এছাড়া আরেক বর্ণনাকারী রাজা আল-গানাবীর কোন বর্ণনা সম্পর্কে জানা যায় না। সাহাবীর সাথে তার সাক্ষাৎও ঘটেনি। যাহাবী “তারীখুস সাহাবা” গ্রন্থে এ হাদীসটি সহীহ্ নয় এদিকেই ইঙ্গিত করেছেন। সহীহ হাদীসের মধ্যে রসূল ($) বলেছেন ঃ “হে আল্লাহর বান্দারা! তোমরা ওষুধ সেবন কর, কারণ আল্লাহ তা'আলা যে রোগই নাযিল করেছেন তার ওুষুধও নাযিল করেছেন।' হাদীসটি সহীত সনদে হাকিম বর্ণনা করেছেন। “গায়াতুল মারাম” গ্রন্থে (২৯২) এটির তাখরীজ করা হয়েছে।
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।