যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ১৮১ আমি (আলবানী) বলছি £ঃ হক হচ্ছে ইবনুল জাওযীর কথায়। কারণ এ মাসলামা জাল হাদীস বর্ণনা করেছেন। দেখুন ১৪১ এবং ১৪৫ নং হাদীস । এ কারণে সুয়ূতী “জামে‘উস সাগীর” গ্রন্থে হাদীসটি উল্লেখ করে ঠিক কাজ করেননি । __ বাইহাৰ্বী “শু'য়াবুল ঈমান” গ্ৰন্থে (৬/৫৩৫/৯১৯০) বলেছেন ঃ সঠিক হচ্ছে এই যে, এটি ইয়াহ্‌ইয়ার কথা । এটি জাল হওয়ার প্রমাণ এই যে, নাবী ($&) চোখ উঠা রোগী দেখতে যেতেন। যায়েদ ইবনু আরকাম (4)-এর চোখ উঠলে তিনি তাকে দেখতে যান। যেটি ‘আলী ইবনু জা'য়াদ তার “মুসনাদ” গ্রন্থে (২/৮৪৪/২৩৩৫) এবং হাকিম (১/৩৪২) (তবে অন্য সূত্রে) বর্ণনা করেছেন এবং তিনি সেটিকে সহীহ্‌ আখ্যা দিয়েছেন। যাহাবীও তার সাথে এঁকমত্য পোষণ করেছেন। তারা দু'জনে যেমনটি বলেছেন সেটি তেমনই । এছাড়া এ যায়েদ-এর হাদীস হতেই এটির শাহেদ রয়েছে। যেটিকে হাকিম এবং যাহাবী সহীহ্‌ আখ্যা দিয়েছেন। সেটিকে আমি “সহীহ আবী দাউদ”-এর মধ্যে (২৭১৬) উল্লেখ করেছি। (bad th ASL ClDt pall) .)0) ১৫১ । মাকড়সা হচ্ছে শয়তান আল্লাহ তার রূপ পরিবর্তন করে দিয়েছেন। অতএব তোমরা তাকে হত্যা কর। হাদীসটি জাল। এটি ইবনু আদী (১/৩২০) মাসলামা ইবনু ‘আলী আল-বুশানী সূত্রে ...বর্ণনা করেছেন। এ মাসলামা সম্পর্কে ১৪১, ১৪৫, ১৫০ নং হাদীসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া হাদীসটি বাতিল হওয়ার প্রমাণ এই যে, এটি সহীহ্‌ হাদীস বিরোধী । সহীহ হাদীসে এসেছে, “329 505 4 EL) Uns 3 Al “আল্লাহ তাআলা কর্তৃক রূপ পরিবর্তনকৃত জীবের কোন বংশধর এবং পরবর্তী প্রজন্ম রাখেননি ৷” হাদীসটি ইমাম মুসলিম (৮/৫৫) বর্ণনা করেছেন। ইবনু হায্‌ম “আল-মুহাল্লা” ্রস্থে (৭/৪৩০) বলেন ঃ বানর ও শুকর ব্যতীত যে সব প্রাণীর রূপ পরিবর্তন মর্মে হাদীস এসেছে সেগুলো বাতিল, মিথ্যা ও বানোয়াট । সুযৃতী অভ্যাসগতভাবে তার বিরোধিতা করে হাদীসটি, “জামে*উস সাগীর” গ্রন্থে উল্লেখ করেছেন।

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।