য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ১৭৯ কীভাবে এ হাদীসটি সহীহ্ হয় যেখানে সালাফদের একদল তাদের স্ত্রীদের তালাক দিয়েছেন। এমনকি নাবী ($) নিজেও হাফসা বিনতু উমার (%)-কে তালাক দিয়েছিলেন। «2 6 13) FA ody Ug er ET 5) +) EA . (tua) Alo s dl ut ed On RIA 4 Dg ১৪৮। (কাপড়ে) এক দিরহাম পরিমাণ রক্ত লাগলে পুনরায় সলাত আদায় করতে হবে। অন্য এক ভাষায় এসেছে £ “যদি কাপড়ে এক দিরহাম পরিমাণ রক্ত থাকে, তাহলে কাপড়টি ধুয়ে নিতে হবে এবং স্লাতটি পুনরায় আদায় করতে হবে।' হাদীসটি জাল । হাদীসটি ইবনু হিব্বান “আয-যু'য়াফা” গ্রন্থে (১/২৯৮), দারাকুতনী তার “সুনান” গ্রন্থে (পৃঃ ১৫৪) bh EE রাওহ ইবনু গুতাঈফ হতে বর্ণনা করেছেন। অতঃপর ইবনু হিব্বান বলেছেন ৪ হাদীসটি বানোয়াট হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নেই । রসূল (8) এটি বলেননি । কুফাবাসীরা এটি তৈরি করেছেন। রাওহ নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে জাল হাদীস বৰ্ণনা করতেন। যায়লা‘ঈ “নাসবুর রায়া” গ্রন্থে (১/২১২) এবং ইবনুল মুলাক্কান “আল-খুলাসা” গ্রহে (কাফ ৩০/১) তার (ইবনু হিব্বানের) কথাকে সমর্থন করেছেন। দারাকুতনী বলেন 8 যুহ্যী হতে রাওহ ইবনু গুভাীফ ছাড়া অন্য কেউ এটিকে বর্ণনা করেননি । তিনি মাতরূকুল হাদীস । ইমাম বুখারী “তারীখুস সাগীর” গ্রন্থে (পৃ: ১৩৮) বলেন ৪ তার অনুসরণ করা যায় না। উকায়লী “আয-যু'য়াফা” গ্রন্থে (১৩৩) হাদীসটি এ সূত্রে বর্ণনা করে বলেছেন ৪ আমাকে আদাম হাদীসটি শুনিয়েছেন, তিনি বলেন ঃ আমি বুখারীকে বলতে শুনেছি যে, এ হাদীসটি বাতিল এবং এ রাওহ মুনকারুল হাদীস । উকায়লীর সূত্রে হাদীসটি ইবনুল জাওযী “আল-মাওযূ‘আত” গ্রন্থে (২/৭৬) উল্লেখ করেছেন, আর সুয়ুতী “আল-লাআলী” গ্রস্থে তাকে সমর্থন করেছেন। অতঃপর ইবনুল আররাকও “তানযীহুশ শারী‘য়াহ” গ্রন্থে (২/৪২৮) তাকে সমর্থন করেছেন। আশ্চর্যের ব্যাপার এই যে, তার পরেও সুয়ৃতী কীভাবে হাদীসটি “জামে‘উস সাগীর” গ্রন্থে উল্লেখ করেছেন!
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।