১৭৮ _ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) হাদীসটি জাল । এটি তাবারনী “মু‘'জামুল আওসাত” গ্রন্থে (১/২০০/১/৩৬৪৭) নাস্র ইবনু হাম্মাদ (আবুল হারিস আল-ওররাক) হতে বর্ণনা করেছেন, তিনি রাওহ ইবনু জানাহ হতে...বৰ্ণনা করেছেন। তাবারানী বলেন ৪ আবুল হারিস এটিকে এককভাবে বর্ণনা করেছেন। এ আবুল হারিস আল-ওররাক সম্পর্কে ইবনু মাঈন বলেন ৪ 213? ‘তিনি মিথ্যুক ।' ইমাম বুখারী বলেন ঃ মুহাদ্দিসগণ তার সমালোচনা করেছেন। আর রাওহ হচ্ছেন মিথ্যার দোষে দোষী । ইবনুল জাওযী হাদীসটি তার “আল-মাওযূ‘আত” গ্রন্থে (৩/২০৫) উল্লেখ করে বলেছেন ঃ এটি সহীহ্ নয়, রাওহ এবং নাস্র দু'জনই মাতরূক। সুয়তী তার সমালোচনা করে “আল-লাআলী” গ্রন্থে (২/৪০৩) হাদীসটির শাহেদ উল্লেখ করেছেন। এর সূত্রে নূহ ইবনু আবী মারইয়াম এবং আবান রয়েছেন। নূহ মিথ্যার দোষে দোষী আর আবানও নূহের মতই । তিনি হচ্ছেন ইবনু আবী আইয়াশ ৷ (oA 0 Fe Bll OF VAS Ts 19295) .)£V ১৪৭ । তোমরা বিবাহ কর তবে তালাক দিওনা; কারণ তালাকের জন্য আরশ কেঁপে উঠে। হাদীসটি জাল। হাদীসটি খাতীব বাগদাদী “তারীখু বাগদাদ” গ্রন্থে (১২/১৯১) এবং তার সূত্রে .. ইবনুল জাওযী (২/২৭৭) উল্লেখ করেছেন। এটির সনদে আম্র ইবনু জামী‘ রয়েছেন। তিনি যুওয়াইবীর হতে বর্ণনা করেছেন। অতঃপর ইবনুল জাওযী বলেছেন ৪ এ আম্র প্রসিদ্ধ বর্ণনাকারীদের উদ্ধৃতিতে মুনকার হাদীস এবং নির্ভযোগ্যদের উদ্ধৃতিতে জাল হাদীস বর্ণনা করতেন । [মুনকারের ব্যাখ্যা দেখুন (৫৬) পৃষ্ঠায়] । . আমি. (আলবানী) বলছি ৪ তিনি একজন মিথ্যুক এবং যুওয়াইবীর নিতান্তই দুর্বল । এ কারণই দর্শিয়ে ইবনুল জাওযী বলেছেন ঃ হাদীসটি সহীহ্ নয়। হাদীসটি সাগানী “আল-মাওযূ‘আত” গ্রন্থে (পৃ: ৭) উল্লেখ করেছেন। সুয়ুতী ইবনুল জাওযীর কথাকে “আল-লাআলী” গ্রন্থে (২/১৭৯) সমর্থন করেছেন । তা সত্ত্বেও তিনি “জামে‘উস সাগীর” গ্রন্থে হাদীসটি উল্লেখ করেছেন।
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।