যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

১৬৬ য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ১৩০ নিশ্চয় আল্লাহ তা'আলা চোখে কালো মনি বিশিষ্ট সুন্দর চেহারার অধিকারীদেরকে শাস্তি দিবেননা। হাদীসটি জাল । . হাদীসটি দাইলামী বর্ণনা করেছেন। তার সূত্রে বেনজীর ইবনু মানসূর, জা“ফার ইবনু মুহাম্মাদ আল-আবহারী, ‘আলী ইবনু আহমাদ আল-হারূরী, জা*ফার ইবনু আহমাদ আর-দাকাক এবং আব্দুল মালেক ইবনু মুহাম্মাদ আর-রুকাশী রয়েছেন। সুয়ৃতী “আল-লাআলী” গ্রন্থে (১/১১৩-১১৪) উল্লেখ করে এটি সম্পর্কে কিছু না বলে চুপ থেকেছেন। আমি এটি সম্পর্কে আলোচনা করা প্রয়োজন মনে করছি এর সমস্যা কি তা প্রকাশ করার জন্য । আমাকে এটি সম্পর্কে আমার অতি আপনজন. আমার পিতা বিশেষভাবে জিজ্ঞাসা করেছিলেন। আমি বলছি ঃ এ হাদীসটির সনদে রুকাশীর নীচের বর্ণনাকারীগণ সকলেই মাজহুল। তাদের কারো সম্পর্কে আমার নিকট যে সব আসমায়ে রিজালের [বৰ্ণনাকারীদের তথ্য সম্বলিত] গ্রন্থ রয়েছে সে সবের কোনটিতেই (তাদের) আলোচনা পাইনি। তবে এ রুকাশীর জীবনী সম্পর্কে “তাহযীবুত তাহ্যীব” (৬/৪১৯-৪২১) এবং “তারীখু বাগদাদ” গ্রন্থে (১০/৪২৫-৪২৭) আলোচনা করা হয়েছে। তিনি হচ্ছেন : ইবনু মাজার এক বর্ণনাকারী । তিনি সত্যবাদী হলেও যখন তিনি বাগদাদে আগমন করেন তখন তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল । ফলে তার হাদীসের সনদ এবং মতনগুলোতে বহু ভুলের সমাহার ঘটে। সম্ভবত এ হাদীসটি সেগুলোর একটি । নতুবা এটি সে সব মাজতহুল বৰ্ণনাকারীদের কোন একজনের তৈরিকৃত । ইবনুল আররাক “তানযীহুশ শারী'য়াহ” গ্রন্থে (১/১৭৪) বলেন £ তার সনদে জা‘ফার ইবনু আহমাদ আদ-দাকাক রয়েছেন। তিনিই হচ্ছেন হাদীসটির বিপদ । আমি (আলবানী) বলছি £ এ হাদীসটি বাতিল হওয়ার ব্যাপারে কোন প্রকার সন্দেহ পোষণ করছি না। কারণ এটি শরীয়তে যা বর্ণিত হয়েছে তার সাথে বিরোধপূর্ণ । যেমন বলা হয়েছে প্রতিদান দেয়া হবে অর্জন এবং কর্মের উপর ভিত্তি করে। 03 4 5 IR any O23 223 O38 ED UR Ua U8} অর্থঃ “যে ব্যক্তি এক অণু পরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি এক অণু পরিমাণ বদ আমল করবে সে তা দেখতে পাবে।” (সূরা যিলযাল আয়াতঃ ৭-৮) | এমন কিছুর উপর ভিত্তি করে নয় যা মানুষের কৃত নয় এবং যাতে মানুষের কোন হাত নেই, যেমন ভাল-মন্দ । এ দিকেই ইঙ্গিত করে রসূল (ন) বলেছেন ৪

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।