১৬৪ য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) সমতুল্য । ফেরেশতাগণ পাগড়ী পরা অবস্থায় জুম‘'আতে উপস্থিত হন এবং পাগড়ীধারীদের প্রতি সূর্যাস্ত পর্যন্ত অব্যাহতভাবে রহমত কামনা করতে থাকেন। হাদীসটি জাল । পৰ্যন্ত ...বৰ্ণনা করেছেন। ইবনু হাজার “লিসানুল মীযান” গ্রন্থে (৩/২৪৪) বলেছেন ৪ এ হাদীসটি জাল । এটির সনদে আব্বাস ইবনু কাসীর রয়েছেন। তার বিবরণ ইবনু ইউনুসের “আল-গুরাবা” এবং তার “আয-যায়ল” নামক গ্রন্থে দেখছিনা। বর্ণনাকারী আবূ বিশ্র ইবনু সায়্য়ারকে আবূ আহমাদ হাকিম তার “আল-কুনা” গ্রস্থে উল্লেখ করেননি। এছাড়া আরেক বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু মাহদী আল- মারওয়াযীকে চিনি না। আর মাহদী ইবনু মায়মূনকে সালিম হতে বর্ণনাকারী হিসাবে চিনি না, তিনি বাসরীও নন। সুয়ৃতী তার “যায়লুল আহাদীসিল মাওযূ‘আহ” গ্রন্থে (পৃ: ১১০) হাদীসটি উল্লেখ করে আসকালানীর কথাকে সমর্থন করেছেন। ইবনুল আররাকও (২/১৫৯) তার অনুসরণ করেছেন। তা সত্ত্বেও সুয়ূতী তার “জামে‘উস সাগীর” গ্রস্থে হাদীসটি উল্লেখ করেছেন। ‘আলী আল-কারী হাদীসটি তার “আল-মাওযূ‘আত” গ্রস্থে (পৃ: ৫১) মানুফী হতে বর্ণনা করেছেন। তিনি বলেন ৪ ‘(৮৮ 2১5২ 1: ‘এ হাদীসটি বাতিল ৷’ (Ale S13 25 Cala Ca 3 Lala OLAS) NYA ১২৮ । পাগড়ী সহ দু'রাকা'য়াত সলাত আদায় বিনা পাগড়ীতে সত্তর রাকায়াত সলাত আদায় করার চাইতেও উত্তম। হাদীসটি জাল । হাদীসটি সুয়ৃতী “জামে‘উস সাগীর” গ্রন্থে দাইলামীর বর্ণনায় জাবের (4) হতে উল্লেখ করেছেন। এ হাদীসটি তার “যায়লুল আহাদীসিল মাওযূ‘আহ” গ্রন্থে উল্লেখ করা উচিত ছিল। যেমনটি পূর্বে উল্লেখিত হাদীসের ক্ষেত্রে করেছেন। কারণ এটিতে পূর্বেরটির চেয়ে বেশী ফযীলত বর্ণনা করা হয়েছে। এর উপর জালের হুকুম লাগানোটা বেশী উপযোগী ছিল। - এটির সনদে তারেক ইবনু আব্দির রহমান নামক এক বর্ণনাকারী আছেন। তাকে যাহাবী দুর্বলদের অন্তর্ভুক্ত করে বলেছেন $ নাসাঈ বলেন £ তিনি শক্তিশালী নন। বুখারী তাকে দুর্বলদের অন্তর্ভুক্ত করেছেন।
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।