যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

- ১৬২ : য‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) হাদীসটি বানোয়াট । হাদীসটি এভাবেই মুখে মুখে পরিচিতি লাভ করেছে। এটিকে এ শব্দে চিনি না । এটি আগত হাদীসটির অর্থবোধক । CP Ue 9 UE Cn ToL I Cala GEL} sala ta LU). LAK (fAeUal ol Al G2 all AG ১২৪ । কোন ব্যক্তি যদি তার সাথীদের সাথে সঙ্গ দেয় এবং তা যদি দিবসের একটি মূহুর্তের জন্যও হয়; তবুও তাকে তার সঙ্গদানের মূছর্ত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সে তাতে আল্লাহর হক প্রতিষ্ঠা করেছে না নষ্ট করেছে? হাদীসটি জাল । গাযালী হাদীসটি “আল-ইহ্‌ইয়া” খসে (২/১৫৪) উল্লেখ করেছেন। “আল-ইহ্‌ইয়া” গ্রন্থের তাখরীজকারী হাফিয ইরাকী বলেন ৪ এটির কোন ভিত্তি সম্পর্কে অবহিত হতে পারিনি। সুবকী “আত-তাবাকাত” গ্রন্থে (8/১৫৬) একই কথা বলেছেন। আমি (আলবানী) বলছি ঃ হাদীসটির ভিত্তি পেয়েছি। কিন্তু সেটি জাল (বানোয়াট) । কারণ এটি আহমাদ ইবনু মুহাম্মাদ ইবনু উমারের বর্ণনাকৃত, যার সম্পর্কে ইবনু আবী হাতিম তার জীবনীতে (১/১/৭১) বলেছেন $ আমি তার সম্পর্কে আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেন ঃ তিনি আমাদের নিকট এসেছিলেন। তিনি ছিলেন একজন মিথ্যুক । তার নিকট হতে লিখেছি কিন্তু তার থেকে হাদীস বর্ণনা করিনি। ACE LBS Ob Fig 3 FS GED $a) Yo ১২৫। খারাপ চরিত্র এমন এক গুনাহ যা ক্ষমা করা হবে না আর কু-ধারণা এমন এক ক্রুটি যা দূর্গন্ধ ছড়ায়। হাদীসটি বাতিল, এর কোন ভিত্তি নেই। এটিকে গাযালী “আল-ইহ্‌ইয়া” গ্রন্থে (৩/৪৫) উল্লেখ করেছেন। যদি ধরে নেই যে, এ হাদীসটি হাদীস হিসাবে বাতিল একথাটি তার (গাযালী) নিকট লুক্কায়িত ছিল; তা বোধগম্য । কিন্তু জানি না হাদীসটি ফিকহের দৃষ্টিকোণ থেকেও যে বাতিল, এ বিষয়টি তার নিকট কীভাবে লুক্কায়িত থাকল?! কারণ হাদীসটি সম্পূর্ণরূপে আয়াত বিরোধী । আল্লাহ তা'আলা বলেন $ (08 od AB Un LBS SIN YAY) অর্থঃ “নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না তার সাথে শরীক স্থাপন করাকে, তবে তা ছাড়া অন্যান্য পাপ যাকে চান ক্ষমা করে দিবেন” (সূরা আন-নিসা £ ৪৮) ৷

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।