যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ১৫৩ এটিকে সুয়ুতী তার “আল-জামে” গ্রন্থে ইবনু আব্বাস (4%) হতে ইবনু সা'য়াদ এবং ইবনু আসাকিরের বর্ণনায় উল্লেখ করেছেন । মানাবী “জামে‘উস সাগীর-এর শারাহ্তে” দু'টি স্থানে এ হাদীসটি সম্পর্কে চুপ থেকেছেন। সম্ভবত তিনি এটির সনদ সম্পর্কে অবহিত হননি, অন্যথায় তার এরূপ ‘ চুপ থাকা সঠিক হয়নি। ইবনু সা'য়াদ হাদীসটি “আত-তাবাকাত” গ্রন্থে (১/১/২৮) হিশাম সূত্রে তার পিতা মুহাম্মাদের মাধ্যমে উল্লেখ করেছেন। আমি (আলবানী) বলছি £ এ হিশাম হচ্ছেন ইবনু মুহাম্মাদ ইবনুস সাঈব আল- কালবী । তিনি মাতরূক, যেমনভাবে দারাকুতনী প্রমুখ বলেছেন। তার পিতা মুহাম্মাদ তার চেয়েও নিকৃষ্ট । জুযজানী ও অন্যরা তার সম্পর্কে বলেন ঃ$ তিনি মিথ্যুক ৷ মুহাম্মাদ নিজে স্বীকার করেছেন যে, তিনি মিথ্যা বর্ণনা করেছেন। বুখারী সহীহ্ সনদে সুফিইয়ান হতে বর্ণনা করেছেন তিনি (সুফিইয়ান) বলেন ৪ কালবী আমাকে বলেছেন যে, আমি তোমার নিকট যে সব হাদীস আবূ সালেহ হতে বর্ণনা করেছি সেগুলো মিথ্যা । ইবনু হিব্বান বলেন ৪ তিনি ইবনু আব্বাস ($) হতে আবূ সালেহ-এর সূত্রে তাফসীর বর্ণনা করেছেন। অথচ আবু সালেহ ইবনু আব্বাসকে (4) দেখেননি আর কালবী আৰু সালেহ হতে শুনেননি। (023) od 292 5X5 WA) YY ১১২ । ফড়িং (পতঙ্গ) সামুদ্রিক মাছের হাঁচি । হাদীসটি জাল। হাদীসটি ইবনু মাজাহ্ (২/২৯২) যিয়াদ ইবনু আব্দিল্লাহ ইবনে আলাসা সূত্রে মূসা ইবনু মুহাম্মাদ হতে বর্ণনা করেছেন... (এ অংশটুকু বর্ণিত হাদীসের অংশ বিশেষ) । আমি (আলবানী) বলছি £ এটির সনদ খুবই দুর্বল । এ মূসা ইবনু মুহাম্মাদ হচ্ছেন তাইমী মাদানী । তিনি মুনকারুল হাদীস; যেমনভাবে নাসাঈ ও অন্যরা বলেছেন। হাদীসটিকে যাহাবী তার মানাকীর গুলোর একটি মুনকার হাদীস হিসাবে উল্লেখ করেছেন। হাদীসটিকে ইবনুল জাওযী তার “আল-মাওযূ‘আত” গ্রন্থে (৩/১৪) মূসার সূত্রে উল্লেখ করে বলেছেন £ এটি সহীহ্ নয়, মুসা মাতরূক। সুয়ুতী তার এ কথাকে “আল-লাআলী” গ্রস্থে (২/৩৩৩) সমর্থন করেছেন। তা সত্ত্বেও তিনি হাদীসটি “জামে‘উস সাগীর” গ্রন্থে উল্লেখ করেছেন।
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।