১৫২ যঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) হওয়ার কিছু নেই। এ জন্য ইবনু আররাক হাদীসটিকে জাল-এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এ হাদীসটি সম্পর্কে যাহাবী বলেন ৪ ‘45০, (৭ | '” ‘আল্লাহ খারাপ পরিণতি করুন সেই ব্যক্তির যিনি হাদীসটি জাল করেছেন।' (22 CALS 13h CB LSS) .) ১১০। যদি এ হৃদয় বিনয়ী হয়, তবে তার অঙ্গ-প্রতঙ্গ গুলোও বিনয়ী হবে। হাদীসটি জাল। এটিকে সুয়ূতী “জামে‘উস সাগীর” গ্রন্থে আবূ হুরাইরাহ্ (4%) হতে হাকীমের বর্ণনায় উল্লেখ করেছেন। j শাইখ জাকারিয়া আনসারী বলেন ঃ হাদীসটির সনদ যঈফ । কিন্তু এটি তার চাইতেও আরো দুর্বল । যাইন আল-ইরাকী “শারহুত তিরমিযী” গ্রন্থে বলেন ৪ এটির সনদে সুলায়মান ইবনু আম্র রয়েছেন। তিনি হচ্ছেন আবূ দাউদ আন-নাখ‘ঈ । তার দুর্বল হওয়ার ব্যাপারে সকলেই একমত । এটিকে জানা যায় ইবনুল মুসাইয়্যাবের কথা হিসাবে। যেমনটি “আল-মুগনী” গ্রন্থে (১/১৫১) উল্লেখ করা হয়েছে £ এটির সনদ দুর্বল এবং সা‘ঈদের কথা হিসাবে পরিচিতি লাভ করেছে। যায়লা‘ঈ বলেছেন £ ইবনু আদী বলেন যে, তিনি (সুলায়মান) হাদীস জাল করতেন এ কথার উপর মুহাদ্দিসগণ একমত হয়েছেন । আমি (আলবানী) বলছি £ আব্দুল্লাহ ইবনুল মুবারাক এটিকে “আল-যুহুদ” গ্রহ্থে (১/২১৩) সাঈদ হতে মওকুফ হিসাবে বর্ণনা করেছেন। কিন্তু এটির সনদে একজন ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়নি । অর্থাৎ সনদটি মাজহূল। আব্দুর রায্যাক “আল-মুসান্নাফ” গ্রস্থে (২/২২৬) মাজহুল ব্যক্তির নাম উল্লেখ করে বলেছেন ঃ তিনি হচ্ছেন আবান, কিন্তু আবানও দুর্বল বর্ণনাকারী । সুতরাং হাদীসটি মারফ্* হিসাবে জাল আর মওকুফ হিসাবে দুর্বল। তবে মওকুফ হিসাবে এটির শাহেদ পাওয়া যায়। যার সনদটি ভাল। সেটি ইমাম আহমাদের পুত্রের “মাসায়েল” গ্রন্থে (পৃ: ৮৩) উল্লেখ করা হয়েছে। (LE EN 05 USES 1s Al IG Cl FH) 11 ১১১। বংশ পরিচয় দানকারীগণ মিথ্যা বলেছেন, আল্লাহ তাআলা বলেন ঃ “এবং তাদের মধ্যবর্তী বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি।” হাদীসটি জাল।
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।