যঈফ এবং জাল হাদিস খন্ড — যঈফ এবং (১) জাল হাদিস খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

য'‘ঈফ ও জাল হাদীস সিরিজ (১ম খণ্ড) ১৫১ সুয়ৃতী “আল-লাআলী” গ্রন্থে (২/২১১০) হাদীসটি সম্পর্কে বলেন £ এটিকে তাবারানী এবং বাইহাঝ্বী “শু'য়াবুল ঈমান” গ্রন্থে উল্লেখ করেছেন। অতঃপর (বাইহাকী) বলেছেন £ঃ তার কোন শক্তিশালী সনদ নেই । ইরাকী “তাখরীজুল ইহ্‌ইয়া” খন্থে হাদীসটিকে শুধু দুর্বল বলেই খ্যান্ত হয়েছেন। আমি (আলবানী) বলছি ৪ ইরাকী এবং বাইহাৰ্বীর দুর্বল আখ্যা প্রদান ব্যাখ্যা সম্বলিত নয়। কারণ এ দাউদ সম্পর্কে ইবনু মা‘*ঈন বলেন ঃ তিনি নির্ভরযোগ্য নন। তিনি আরো বলেছেন ঃ তিনি মিথ্যা বলতেন। অতএব তার মত ব্যক্তির হাদীস, মিথ্যুক কাদিহের হাদীসের জন্য শাহেদ হওয়ার উপযুক্ত নয়। এ জন্য যাহাবী ও আসকালানী উকায়লী কর্তৃক ১ ১” ‘‘4} ‘এটির কোন ভিত্তি নেই’ একথাকে সমর্থন করেছেন। এ কারণেই সুয়ূতী কর্তৃক হাদীসটি “জামে‘উস সাগীর” গ্রন্থে উল্লেখ করা তার শর্তানুযায়ী সঠিক হয়নি। 2 IN a ABU al C2 IRN Cn ITN LP) .) (JF pL 2 ial ১০৯। আমার উম্মাতের সৎকর্মশীল পুরুষদের কর্ম হচ্ছে দরজীর কাজ আর আমার উম্মাতের সৎ কর্মশীলা মহিলাদের কর্ম হচ্ছে চরকায় সূতা কাটা। হাদীসটি জাল। এটি ইবনু আদী (১/১৫৩), আবু নু‘য়াইম “আখবারু আসবাহান” গ্রন্থে (১/৩০৩) এবং ইবনু আসাকির (১৫/২৬১/১) আবূ দাউদ আন-নাখ'ঈ সুলায়মান ইবনু আম্র সূত্রে তার শাইখ আবূ হাযিম হতে ...বর্ণনা করেছেন। ইবনু আদী বলেন ঃ এটি সুলায়মান ইবনু আম্র কর্তৃক আবূ হাযিমের উপর জালকৃত হাদীসগুলোর একটি । সুয়ৃতী- তাম্মাম, খাতীব বাগদাদী ও ইবনু আসাকিরের বর্ণনা হতে হাদীসটি উল্লেখ করেছেন। কিন্তু সূত্রে আবূ দাউদ আন-নাখ'ঈ রয়েছেন। মানাবী বলেন ৪ তার সম্পর্কে আল-খাতীব নিজে বলেছেন £ তিনি একজন মিথ্যুক, জালকারী, দাজ্জাল । যাহাবী “আয-যু‘য়াফা” গ্রন্থে বলেন ঃ তিনি মিথ্যুক, দাজ্জাল । তিনি তার “আল-মীযান” গ্রন্থে ইমাম আহমাদের উদ্ধৃতিতে বলেন ঃ তিনি হাদীস জাল ' করতেন ইয়াহইয়া তার সম্পর্কে বলেন ৪ ‘১২! {581 7/9” “তিনি হাদীসের ক্ষেত্রে সর্বাপেক্ষা মিথ্যুক ছিলেন। ইবনু হাজার “লিসানুল মীযান” গ্রহে তার এ কথাকে সমর্থন করেছেন। ইবনুল জাওযী জাল হিসাবেই হুকুম লাগিয়েছেন। সুয়ৃতী এ হাদীসটি “আল-লাআলী” গ্রন্থে (২/১৫৪) এবং “আল-ফাতাওয়া” গ্রন্থে (২/১০৭) তাম্মামের সূত্রে উল্লেখ করেছেন। যার সনদে মূসা ইবনু ইব্রাহীম আল-মারওয়াযী রয়েছেন।

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।