যঈফ ও জাল হাদীছ সিরিজ (১ম খণ্ড) ১৪৫ এ হাদীসটি এবং পূর্বের হাদীসটি “জামে‘উস সাগীর”-এর জাল হাদীস গুলোর অন্তর্ভুক্ত (Ona EUR NAN ELS) ১০০। সদাচারণকারীদের উত্তম কর্মগুলো হচ্ছে নৈকট্য অর্জন কারীগণের মন্দ কর্ম । হাদীসটি বাতিল, এর কোন ভিত্তি নেই। গাযালী “আল-ইহ্ইয়া” গ্রন্থে (৪/88) ‘‘..: 55৬০) ৷ &’” এ ভাষায় উল্লেখ করেছেন। সুবকী (8/১৪৫-১৭১) বলেন ৪ এটি যদি হাদীস হয় তাহলে তা দেখার প্রয়োজন আছে। কারণ লেখক তার উল্লেখিত কথা দ্বারা কাকে বুঝিয়েছেন তা দেখতে হবে। আমি (আলবানী) বলছি ৪ বাহ্যিকভাবে যা দেখা যাচ্ছে, গাযালী হাদীস হিসাবে এটিকে উল্লেখ করেননি। এ জন্য হাফিয ইরাকী “তাখরীজু আহাদীসে ইহ্ইয়া” গ্রন্থে উল্লেখ করেননি । গাযালী ইঙ্গিত করেছেন যে, এটি আবূ সাঈদ আল-খাররাজ আস-সূফীর কথা । ইবনুল জাওযী “সাফওয়াতুস সাফওয়া” গ্রন্থে (২/১৩০/১) অনুরূপভাবে ইবনু আসাকিরও উল্লেখ করেছেন, যেমনটি “আল- কাশফ” গ্রন্থে (১/৩৫৭) এসেছে। অতঃপর বলেছেন £ কোন কোন ব্যক্তি এটিকে হাদীস হিসাবে গণ্য করেছেন। কিন্তু তেমনটি নয়। যারা এটিকে হাদীস হিসাবে গণ্য করেছেন, তাদের একজন হচ্ছেন আবুল ফযল মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ আশ-শাফে'ঈ তার “জিল্ুল মওরেদ” গ্রন্থে (কাফ ১/১২) । তবে তিনি দুর্বল শব্দ দিয়ে (রোগাক্রান্ত শব্দে) উল্লেখ করেছেন। তার এ দাবী সঠিক নয়। কারণ এটির কোন ভিত্তিই নেই । অর্থের দিক দিয়েও এটি সঠিক নয়। কারণ কখনই ভালকর্ম খারাপ কর্মে পরিণত হতে পারে না।
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।